ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
সৌম্য পার্মানেন্ট যা বললেন হাথুরু
দীর্ঘদিন ধরেই ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন সৌম্য সরকার। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের ভিত্তিতে বারবারই তাকে দলে নিয়েছেন কোচ আর নির্বাচকরা। অবশেষে সেই আস্থার প্রতিদান পাওয়া গেল নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে। নেলসনের পিচে ব্যাট হাতে ১৬৯ রান করেন সৌম্য সরকার। এরপর শেষ ওয়ানডেতে শিকার করেন ৩ উইকেট।
ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশের চোখ এখন টি-টোয়েন্টি সিরিজে। প্রথম ম্যাচের আগে আজ মঙ্গলবার নেপিয়ারে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সৌম্য সরকারকে দীর্ঘদিন আস্থার নজরে রেখেছেন এই লঙ্কান কোচ। গণমাধ্যমের সামনে হাথুরুও এবার প্রশংসায় ভাসালেন সৌম্যকে।
সৌম্যের ফর্মে ফেরা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'সৌম্যের পারফর্মম্যান্সে আমি খুবই খুশি। আমি তাকে নিয়ে সবসময় আশাবাদী ছিলাম যে, সে এমন ইনিংস খেলতে পারবে। অতীতেও নিউজিল্যান্ডে সৌম্য ভালো করেছে। আমরা দেখলাম ফর্ম যেমনই থাকুক ক্লাস ইজ পার্মানেন্ট। ফর্ম অনেক কিছুর উপর নির্ভর করে, বিশেষ করে আপনার মাথায় কি চলছে। আপনি যত পরিস্কার থাকবেন, নিজের ভূমিকা যত বুঝতে পারবেন, পরিবেশের সাথে তখন নিজের পোটেনশিয়াল কাজে লাগাতে পারবে।'
সৌম্যেকে দলে সুযোগ দিলেও তার এমন পারফর্মে কৃতিত্ব নিজে নিচ্ছেন না হাথুরু, 'আমি কিছুই করেনি, সেই করেছে সব। দ্বিতীয় ওয়ানডের আগে সে মানসিক বাঁধা ভেঙেছে। তার মধ্যে অনেক মানসিক শক্তি কাজ করেছে। আমার কোনো কৃতিত্ব নেই, সেই যা করার করেছে।’
এই ওপেনারকে দেশের অন্যতম সেরা বলতেও পিছপা হননি কোচ, ‘সৌম্য মানসিকভাবে অনেক শক্তিশালী। আমার দেখা পুরো দেশের অন্যতম সেরা। সে জানত এই ম্যাচে ব্যর্থ হলে কি হতে পারে। আমরা শুধু ওর উপর আস্থা রেখেছি। তাকে আত্মবিশ্বাস দিয়েছি। পুরো দলের আস্থা ছিল ওর উপর। আমি মনে করি এ কারণেই সৌম্য ফর্ম ফিরে পেয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)