ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
সিরিজ হারলেও যে কারনে খুশি টাইগ্রেরা
দক্ষিণ আফ্রিকা সফরে দারুণ উপভোগ করেছেন বাংলাদেশের মেয়েরা। নারী ক্রিকেটের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে টাইগ্রেসের প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো। প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচে হেরেছে বাংলাদেশ নারী দল। যা দেশের ক্রিকেটের দিক থেকে বেশ বড় অর্জন।
টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতা হলেও ওয়ানডে সিরিজটায় অবশ্য ২-১ ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। দুই ফরম্যাটের সিরিজ শেষে গতকাল সোমবার রাতে ঢাকা পৌঁছায় তারা।
বিমানবন্দরে এসেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন অধিনায়ক জ্যোতি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে টাইগ্রেস দলপতি বলেন, ‘অবশ্যই, দেখুন আমাদের জন্য বড় সুযোগ ছিল। তবুও দলের পারফর্মম্যান্সে আমি হতাশ নই। কারণ সাউথ আফ্রিকার মাটিতে তাদের আমরা প্রথমবারের মতো হারিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে ধারাবাহিকভাবে দুইটা ম্যাচে দুইশর বেশি রান করেছি এটা কিন্তু দলের জন্য বড় অর্জন।’
দক্ষিণ আফ্রিকা সিরিজের বড় অর্জনের খাতায় যোগ হয়েছে ব্যাটারদের রান। ধারাবাহিকভাবে রান এসেছে টাইগ্রেসদের ব্যাটে। জ্যোতির কথাতেও উঠে এসেছে ব্যাটিং প্রসঙ্গ, ‘এটা সবসময় দেখতাম যে আমাদের ব্যাটিংটা নিয়ে প্রশ্ন উঠতো আমরা কেন রান করতে পারছি না কিংবা ব্যাটাররা কেন একটা ছন্দে আসছে না। আমার কাছে মনে ব্যাটারদের জন্য এই সফরে অন্তত অনেক কিছু অর্জনের ছিল।’
এদিকে বিমানবন্দরে জ্যোতিদের আগমনে খুব বেশি সাংবাদিক উপস্থিত ছিলেন না। তবে বেশি সাংবাদিক না থাকা নিয়ে কোনো আক্ষেপ নেই জ্যোতির, ‘আমাদের কাজ হচ্ছে ক্রিকেট খেলা আমরা সেখানে মনোযোগ দিতে চাই। এখন মিডিয়া কতটুুকু কাভার করলো, কেন করলো না, কেন আসলো না সেটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নেই। কারণ এটা আমাদের কাজ না। সুতরাং যেটা আমাদের কাজ সেটা নিয়ে আমরা ফোকাস করতে চাই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)