ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে নিজের ব্যাটিং ব্যার্থতার কারন ব্যাখ্যা করলেন সাকিব
২০২৩ সালের বিশ্বকাপের স্মৃতি আজও বাংলাদেশী ক্রিকেট ভক্তদের মাঝে বেঁচে আছে। বিশ্বকাপের পর টেস্ট ও ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলেও এখন পর্যন্ত বিশ্বকাপে ব্যর্থতাই টাইগার ক্রিকেটের বড় সমস্যা। গ্লোবাল সিরিজের আগে খুব নাটকীয়ভাবে দায়িত্ব পেয়েছিলেন সাকিব আল হাসান। বিভিন্ন বিতর্ক সত্ত্বেও, ক্রিকেট ভক্তরা ঠিকই সাকিবের কাছ থেকে 2019 বিশ্বকাপের মতো আরেকটি অতিমানবীয় পারফরম্যান্স আশা করেছিল।
কিন্তু সাকিব পারেননি তাদের সেই প্রত্যাশা পূরণ করতে। ইনজুরির কারণে ম্যাচ যেমন মিস করেছেন, তেমনি যেসব ম্যাচে ছিলেন তাতেও খুব বেশি সাকিব-সুলভ পারফরম্যান্স দেখা যায়নি তার কাছ থেকে। বিশেষ করে ব্যাট হাতে টাইগার কাপ্তান ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। লম্বা সময় পর অবশ্য এমন ব্যর্থতার কারণ নিয়ে মুখ খুলেছেন তিনি।
লারা-রানাতুঙ্গাকে ছাড়িয়ে গেলেন সাকিব
মাগুরায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় যাচ্ছে সাকিবের। এরইমাঝে ক্রিকবাজের মুখোমুখি হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সেখানেই তিনি জানালেন, বিশ্বকাপের পুরোটা সময় চোখের সমস্যায় ভুগেছেন তিনি। মূলত স্ট্রেস থেকেই এমন সমস্যার উৎপত্তি বলেও নিশ্চিত করেছেন সাকিব, ‘বিশ্বকাপে কেবল এক কিংবা দুই ম্যাচের জন্য না, বরং পুরোটা বিশ্বকাপই আমি চোখের সমস্যায় ভুগেছি।’
ক্রিকবাজের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, সাকিব কি সেক্ষেত্রে কেবল এক চোখের সাহায্যে অনুমাননির্ভর ক্রিকেটই খেলেছেন কিনা। জবাবে তার সহজ উত্তর, ‘এমনটা হতেই পারে। বল মোকাবেলা করতে আমার খুবই অস্বস্তি হতো।’
চিকিৎসাশাস্ত্রের বক্তব্য, কোন ব্যক্তি ব্যাপক পরিমাণ মানসিক চাপ বা স্ট্রেসের মধ্যে থাকলে তার চোখে সমস্যা দেখা দিতে পারে। চোখ মস্তিষ্কের সঙ্গে সরাসরি যুক্ত থাকায়, স্ট্রেস হরমোনের নিঃসরণ চোখের উপর প্রভাব ফেলতে পারে। এই হরমোনের নিঃসরণ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। যাতে দৃষ্টিশক্তিতে বাঁধা দেখা দেয়।
কোথায় থাকবেন সাকিব, নিউজিল্যান্ড নাকি নির্বাচনের মাঠে?
সাকিব জানান, ‘যখন আমি সেখানে (ভারতে) ডাক্তারের কাছে যাই, তখনও আমার কর্ণিয়া বা রেটিনায় পানি জমে ছিল। তারা আমাকে ড্রপ্স দিয়েছিল আর এও বলা হয়েছিল মানসিক চাপ কমাতে। আমি জানিনা এটাই সমস্যার (চোখের দৃষ্টি কমে আসা) কারণ কিনা। কিন্তু যখন আমি আবার আমেরিকায় (বিশ্বকাপের পর) পরীক্ষা করাই, আমার কোনো চাপ ছিল না। আমি ডাক্তারকে বলেছিলাম, বিশ্বকাপ নেই। তাই চাপও নেই।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে সাকিব একবারই নিজের সেরাটা দেখাতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অর্ধশতক পেরিয়ে শতকেরই কাছাকাছি চলে গিয়েছিলেন টাইগার অধিনায়ক। তবে সেটাও পাওয়া হয়নি। ২০১৯ সালে সাকিবের ব্যাট থেকে এসেছিল ৬০৬ রান। বিপরীতে ২০২৩ বিশ্বকাপে করেছেন মোটে ১৮৬ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)