ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের রেকর্ডময় বছর
২০২৩ সালটি ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের জন্য ভালো যায়নি। ভারতের মাটিতে খেলা বিশ্বকাপের এই ফরম্যাটে হতাশ সাকিব আল হাসানের দল। টানা পরাজয়ের কারণে তারাই প্রথম গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।
তবে একদিকে ২০২৩ সালে ওয়ানডে ফরম্যাটে রেকর্ড গড়েছে বাংলাদেশ। এটা ম্যাচ খেলার পরিপ্রেক্ষিতে। চূড়ান্ত বছরে, লাল এবং সবুজ দল এখনও পর্যন্ত তার ইতিহাসে সবচেয়ে বেশি ৩২ টি পঞ্চাশ ওভারের ম্যাচে অংশগ্রহণ করেছে।
আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে যা তৃতীয় সর্বোচ্চ। ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩৫টি ওয়ানডে খেলেছে সবশেষ বিশ্বকাপের রানার্সআপ দল ভারত। এই তালিকায় দুই নম্বরে আছে নিউজিল্যান্ড। ৩৩টি ওয়ানডে খেলতে মাঠে নেমেছে কিউইরা।
ম্যাচ খেলার দিক থেকে রেকর্ড গড়লেও ২০২৩ সালে মাত্র ১১টি ওয়ানডেতে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। বিপরীতে হেরেছে ১৮ ম্যাচে। বাকি তিনটাতে কোনো ফলাফল হয়নি। যা এক পঞ্জিকাবর্ষে পঞ্চম সর্বোচ্চ।
২০২৩ সালে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে জয়ের হিসেবে সাতে অবস্থান করছে বাংলাদেশ। এই তালিকাতেও শীর্ষে আছে ভারত। ৩৫ ম্যাচের মধ্যে ২৭টিতেই জিতেছে রোহিত শর্মার দল। দ্বিতীয় সর্বোচ্চ ১৬টি করে ম্যাচ জিতে যৌথভাবে দুই নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। তিন নম্বরে আছে নিউজিল্যান্ড। ১৫টি জিতেছে তাসমান পাড়ের দেশটি।
সামগ্রিকভাবেও ওয়ানডে ম্যাচ খেলার দিক থেকে ২০২৩ সালে রেকর্ড হয়েছে। এই বছর অনুষ্ঠিত হয়েছে ২১৮টি ওয়ানডে। এক পঞ্জিকাবর্ষে দুইশর বেশি ম্যাচ এর আগে কখনও দেখেনি ক্রিকেট বিশ্ব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)