ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
স্টার্ককে ২৫ কোটি দিয়ে কিনে ৩ কোটির জন্য ভিক্ষা করছে কলকাতা
গৌতম গম্ভীর না গৌরি সেন? ঠিক বোধ হয় বুঝতে পারেননি যতীন সপ্রু। নিলামের দিনেই তাই কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের কাছে সরাসরি চলে গিয়েছিলেন ক্রীড়া সঞ্চালক। গিয়ে চেয়ে বসেন ৩ কোটি টাকা। সেই ঘটনার ভিডিয়ো সাড়া ফেলে দিয়েছে। নিলামে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দাম পেয়েছেন স্টার্ক। মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও গুজরাত টাইটান্সকে ছাপিয়ে স্টার্ককে নিয়েছে কেকেআর।
নিলাম টেবিলে গম্ভীরের চওড়া হাসি দেখা গিয়েছে। ভারতীয় ক্রিকেট দলের সব থেকে বড় ‘শত্রু’র নাম ফাঁস করে দিলেন অশ্বিন, কার কথা বললেন স্পিনার? এই ঘটনার পরে সেখানেই একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন গম্ভীর। তখনই দেখা যায় দরজা খুলে ঢুকে পড়েছেন যতীন। তিনি সরাসরি গম্ভীরের কাছে গিয়ে হাতজোড় করে ভিক্ষা চাওয়ার ভঙ্গিতে বলেন, ‘‘প্রভু, আমাকে ২-৩ কোটি টাকা দিয়ে দিন। দয়া করুন। এর পরে আমার নাম উঠবে নিলামে।’’ যতীনকে ওই অবস্থায় দেখে হেসে ফেলেন গম্ভীর। তিনি কী বলবেন বুঝতে পারছিলেন না।
যতীনের মাথায় হাত রাখেন তিনি। যেন ‘তথাস্তু’ বলছেন। সেখানে উপস্থিত বাকিরাও এই কাণ্ড দেখে হেসে ফেলেন। সামনের মরসুমের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কেকেআর। তার প্রথম ধাপ হিসাবে নিলাম থেকে বেশ কয়েক জন ভাল ক্রিকেটার কিনেছে তারা। গম্ভীর জানিয়েছেন, স্টার্ক শুধু খেলবেন না, দলের পেস আক্রমণকে অনেক কিছু শেখাবেন। নতুনদের পাশাপাশি পুরনো অনেক ক্রিকেটারের উপর ভরসা রেখেছে কেকেআর। আগের কয়েক বছরের ব্যর্থতা ভুলে শ্রেয়স আয়ারের নেতৃত্বে এ বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামতে চায় তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)