ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
এই রেকর্ড অবশ্যই ভুলে যেতে চাইবেন লিটন
লিটন কুমার দাশের জন্য ২০২৩ সালটা খুব একটা ভালো ছিল না। এবারের এশিয়া কাপ ও বিশ্বকাপে ডানহাতি ব্যাটসম্যানদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন তিনি। 2023 সালে বাংলাদেশ তাদের শেষ ওয়ানডে খেলেছিল। টাইগাররা জয় দিয়ে বছর শেষ করলেও, লিটন একটি অবাঞ্ছিত রেকর্ড ভুলে যেতে চাইবে।
২০২৩ সালে চারজন ব্যাটার সর্বোচ্চ ৫ বার করে শূণ্য রানে আউট হয়েছেন। অর্থ্যৎ কোনো রান করার আগেই প্যাভিলিয়নের পথ ধরেছেন। এর মধ্যে আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর একমাত্র খেলোয়াড় বাংলাদেশের লিটন। বাকি তিন ব্যাটার সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিক ও কার্তিক মিয়াপ্পান এবং নেপালের আসিফ শেখ।
লিটন এ বছর ২৮ ইনিংসে ব্যাটিং করে ২৬.০৪ গড়ে ৬৫১ রান করেছেন। ৫টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেললেও করতে পারেননি কোনো সেঞ্চুরি। গত বছরে তুলনামূলক ভালো করেছিলেন লিটন। মাত্র ১৩ ইনিংসে ৫২.৪৫ গড়ে ৫৭৭ রান করেছিলেন।
এ বছরটা ভালো কাটেনি বাংলাদেশেরও। নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ৩২টি ওয়ানডে এ বছর খেলেছে টাইগাররা। যেখানে মাত্র ১১টি ম্যাচে জিততে পেরেছে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। যা এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ। ২০০৬ সালে ২৮ ম্যাচ খেলে ১৮টিতে জিতেছিল হাবিবুল বাশারের নেতৃত্বাধীন দল। এখন পর্যন্ত জয়ের সংখ্যায় সেটিই বাংলাদেশের সফলতম বছর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)