ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতেও ইতিহাস বদলাতে যে পরিকলল্পনায় বাংলাদেশ
চলতি সফরের আগে সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। তাসমান সাগরের তীরে দেশে পা রাখার পর অতীত ইতিহাস পাল্টানোর কথা বলেছেন নাজমুল হোসেন শান্ত। সেই সঙ্গে অধিনায়কের কণ্ঠেও শোনা গেল সিরিজ জয়ের কথা।
তবে টাইগাররা সিরিজ জিততে না পারলেও তৃতীয় ওয়ানডেতে কিউইদের উড়িয়ে দিয়ে পেয়েছে প্রথম জয়ের দেখা। তাই বাংলাদেশের সমর্থকরা আশা করছেন, ২৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেও দারুণ কিছু করে দেখাবে সৌম্য সরকার-লিটন কুমার দাশরা। টাইগাররা সমর্থকদের কতটা খুশি করতে পারবে সেটা সিরিজ শেষে বোঝা যাবে। তার আগে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ যেভাবে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে জিতেছে তাতে করে টি-টোয়েন্টির আগে বাড়তি আত্মবিশ্বাস পাওয়ার কথা সফরকারীদের।
টি-টোয়েন্টি সিরিজে টাইগাররা দারুণ কিছু করবে এমনটাই প্রত্যাশা সমর্থকদের
২০ ওভারের এই ফরম্যাটে তরুণ একটা দল নিয়ে মাঠে নামবে টাইগাররা। ক্রিকেটের এই ফরম্যাটে বাংলাদেশ কখনোই স্বাচ্ছন্দবোধ না করলেও শেষ আট ম্যাচ ধরে অপরাজিত থাকায় রনি তালুকদার-তাওহীদ হৃদয়দের নিয়ে ভরসা করতেই পারে টাইগার সমর্থকরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে এর আগে ৯টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। যেখানে প্রতিবারই হারের হতাশা নিয়ে ফিরেছে টাইগাররা।
নিউজিল্যান্ড সিরিজ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে কিউইদের বিপক্ষে ছাড়া শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সাথে ২০ ওভারের ফরম্যাটের সিরিজ খেলবে। ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে তাই এই তিন সিরিজ থেকেই সেরা খেলোয়াড় বাছাই করার সুযোগ পাবে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)