ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
সবার মুখে মুখে যেন আমার নাম থাকে
বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি করেন ফারজানা হক। ৫ মাস পর আরো একটি অর্জন এই ওপেনারের। আগেরটা ছিল নিজ দেশে, এবার বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে দেশের বাইরে ওয়ানডে সেঞ্চুরি করেন তিনি। ইতিহাস গড়া ফারজানা ব্যাট হাতে আরো কিছু অর্জনের মালিক হয়ে শেষ করলেন ২০২৩ সাল। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়েছেন নিজের লক্ষ্যের কথা।
ফারাজানা বলেন, 'আমি খুব বড় লক্ষ্য তৈরি করিনি। আমি এমন একটা জায়গা তৈরি করে যেতে চাই যেন আমি না থাকলেও সবাই আমাকে মিস করে, আমার কথা বলে, আমার নাম নেয়। সবার মুখে মুখে যেন আমার নাম থাকে। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সে পথে কতটা এগোলেন ফারজানা? দেশ, দেশের বাইরে দুই শতকের সঙ্গে বাংলাশের প্রথম ও একমাত্র নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটে ১ হাজারের ওপর রানের মালিক তিনি। এ বছর ওয়ানডে ৪৩৬ রান করেছেন ফারজানা।
নির্দিষ্ট এক বছরে বাংলাদেশের আর কোনো নারী ক্রিকেটার আড়াই শ রান ছাড়াতে পারেননি। ফারজানা এবার ব্যক্তিগত লক্ষ্য ভুলে দলীয় অর্জনে প্রধান্য দিচ্ছেন, '২০২৫ সালের মধ্যে বাংলাদেশকে সেরা ৪ দলের মধ্যে দেখতে চাই। ফারজানা বদলে গেছেন, বদলে গেছে বাংলাদেশ নারী দল। ভারতের সঙ্গে সিরিজ ড্র, পাকিস্তানকে দুই ফরম্যাটে হারানো, দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটে জয়। এমন সাফল্যে কোথায় পরিবর্তন এসেছে জানতে চাইলে বললেন, 'শুরুতে তো ক্রিকেট সম্পর্কে কিছু জানতাম-বুঝতাম না। শুরুতে খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ পেতাম না। এভাবে পারফর্ম করা কষ্টকর।
২০২১ সালে ওয়ানডে বিশ্বকাপ খেলার পর থেকেই মূলত আমাদের খেলার ধরণ বদলে গেছে।' আন্তর্জাতিক মঞ্চে ৯৯ নাম্বার জার্সি পরেন ফারজানা। এর পিছনে আছে মজার ঘটনা। সেটি নিজেই জানালেন ফারজানা, আ'মি যখন বিকেএসপিতে ছিলাম। আমি ভাবতাম, যখন ৯৯ রান করব তখন সবাই বাইরে থেকে বলবে, এই ৯৯ হয়েছে, সেঞ্চুরি করতে হবে। এখন সবাই বলে, ৯৯ রান হয়ে গেছে, আর ১ রান লাগে। আমি এই জিনিসটা খুবই উপভোগ করি।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)