ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
তিন ফরমেটে খেলা নিয়ে নিজের ইচ্ছা জানিয়ে যা বললেন সাকিব
প্রায় অর্ধদশক ধরে বাংলাদেশের ক্রিকেটের নিয়মিত এক মুখ সাকিব আল হাসান। কাগজে কলমে এখনো দেশের ক্রিকেটের তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করছেন তিনি। যদিও আঙ্গুলের ইনজুরির কারণে আপাতত ক্রিকেটের বাইরে আছেন সময়ের সেরা এই অলরাউন্ডার।
তার পরিবর্তে অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত। তারপরেও সাকিব আছেন ক্রিকেটের মানুষ হয়েই। বিশ্বকাপে যাওয়ার আগে দেশের এক বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই ওয়ানডেকে বিদায় জানাতে চান তিনি। টি-টোয়েন্টি থেকে নিজেকে গুটিয়ে নেবেন ২০২৪ বিশ্বকাপের পর।
আর টেস্ট ক্যাপ খুলে রাখবেন আরও আগেই। তবে এবার নিজের ক্রিকেট ক্যারিয়ারটা যেন আরও একটু বড় করার ইঙ্গিত দিয়ে গেলেন এই টাইগার ক্রিকেটার। গতকাল আমেরিকাতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের ক্যারিয়ার নিয়ে এমন ইঙ্গিত দেন সাকিব। এ সময় টাইগার অধিনায়ক জানান তিন ফরম্যাটে খেলছেন, আরো সামনে চালিয়ে যেতে চান।
এছাড়া দেশের স্বার্থে বিসর্জন দিবেন বাইরের ফ্যাঞ্চাইজিতে খেলাতে। তবে সবমিলিয়ে আরও অনেকদিনই ২২ গজের ক্রিকেটে খেলে যেতে চান সাকিব। আইপিএল এবং পিএসএলের মত ফ্র্যাঞ্চাইজ থেকে সরে আসার ইস্যুতে টাইগার অধিনায়ক বলছিলেন, ‘আগে যে ফ্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে খেলতাম, হয়তো এগুলো আমি স্যাক্রিফাইস করব। তিনটি সংস্করণেই খেলছি। আশা করব, যেন খেলা আরও চালিয়ে যেতে পারি। ভবিষ্যৎ তো কেউ কখনো বলতে পারে না,কখন কোনটা হতে পারে। তবে ইচ্ছা আছে আরও অনেক দিন ক্রিকেট খেলে যাওয়ার।’
এদিকে ক্রিকেটের বাইরে সম্প্রতি নতুন এক ইনিংস শুরু করেছেন সাকিব। রাজনৈতিক দলে নাম লিখিয়েছেন। অংশ নিচ্ছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও। তবে সবার আগে ক্রিকেটার পরিচয় দিতেই পছন্দ সাকিবের, 'সবার আগে একজন খেলোয়াড় হিসেবে আমার পরিচয়টা দিতে পছন্দ করি। যদিও নতুন একটা ইনিংস শুরু হচ্ছে, তবে এখনো আমি ভালো ভাবে ক্রিকেটার। নিজের বর্তমান ইনজুরি প্রসঙ্গে বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন কিছুটা আশার কথা, গত দুই দিন আগেও আমি এখানে ডাক্তার দেখিয়েছি সে বলেছে আরও ২ সপ্তাহ অপেক্ষা করতে।
তারপর আসতে আসতে রিহ্যাব শুরু করতে। যতটুকু লাগার কথা ছিল তার থেকে বেশি লাগছে, ৬ সপ্তাহের মতো। তারপর ফিটনেস রিহ্যাব, বিপিএলের আগে খুব বেশি অপশনও আমি দেখছি না। ইলেকশনও আছে, স্বাভাবিকভাবেই এদিকটাই আমি বিজি থাকব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)