ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
"মাঝে মাঝে নিজের জালে মাকড়সা নিজেই আটকে যায়" মিরপুর উইকেট নিয়ে খোঁচা
মিরপুরে ব্যাটসম্যানদের জন্য তৈরি হয়েছিল দুঃস্বপ্নের উইকেট। নিউজিল্যান্ডকে বিপদে ফেলে টেস্ট জিতে বাংলাদেশের পরিকল্পনা ভালো শুরু হয়েছে। প্রথম দিনে, তারা ১৭২ রানে আটকেছিল, কিন্তু নিউজিল্যান্ড তাদের প্রথম ৫ উইকেট হারিয়েছিল ৪৬ রানে।
কিন্তু বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের ম্যাচ বাতিল হওয়ায় ছন্দ হারিয়েছে বাংলাদেশ। গ্লেন ফিলিপসের ৮৭ রানের আক্রমণাত্মক ইনিংস দর্শকদের প্রথম ইনিংসে লিড এনে দেয়। দ্বিতীয় ইনিংসে তার অপরাজিত ৪০ রানের সাহসী নকও নিউজিল্যান্ডকে মিরপুরে ৪ উইকেটের জয় এনে দেয়।
গতকাল বাংলাদেশের এমন হারের পর বিখ্যাত ধারাভাষ্যকার হর্ষ ভোগলে টুইটে বাংলাদেশকে খোঁচা মেরেছেন। ভয়ংকর এক স্পিন উইকেট বানিয়েও বাংলাদেশ হেরে যাওয়ায় এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করেছেন, ‘মাঝে মাঝে নিজের জালে মাকড়সা নিজেই আটকে যায়।’
এভাবে কন্ডিশনের চূড়ান্ত ব্যবহার করে বলেই যে বাংলাদেশ বৈশ্বিক টুর্নামেন্টে ভালো করে না, এটা বিশ্বকাপের আগে-পরে ক্রিকেট সংশ্লিষ্টরা সবাই শিকার করেছেন। সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্তরা দেশে স্পোর্টিং উইকেটের গুরুত্ব জানিয়েছেন। তাই ভোগলের টুইটে ভুল কিছু নেই।
কিন্তু কন্ডিশন ব্যবহার করে নিজেরাই সে ফাঁদে পড়ার ঘটনা তো এটাই প্রথম নয়। এই তো গত ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনালেও তো এমনটাই হয়েছে। অস্ট্রেলিয়ার জন্য ভয়ংকর ধীরগতির উইকেট বানিয়ে পরে সে উইকেটে ভারতই আটকা পড়েছে।
টুইটারে ভোগলের অনুসারীদের অনেকেই তাই ঝাঁপিয়ে পড়েছেন। গতকাল ভোগলের টুইটের নিচে দু-একজন হয়তো বাংলাদেশের ভুল এবং ফিলিপসের দারুণ ইনিংসের প্রশংসা করেছেন, কিন্তু তা হাতে গোলা যাবে। বাদবাকি সবাই ভোগলেকে বিশ্বকাপ ফাইনালের কথা মনে করিয়ে দিয়েছেন।
এক ভারতীয় সমর্থক মন্তব্য করেছেন, ’১৯ নভেম্বর এই টুইট করা উচিত ছিল।’ আরেক পাকিস্তানি সমর্থকের খোঁচা, ‘হ্যাঁ, আমরা সবাই দেখেছি।’ আরেক ভারতীয় সমর্থক বলেছেন, ‘গত মাসে আহমেদাবাদের একটা নির্দিষ্ট ম্যাচের কথা মনে পড়ছে।’ এক সমর্থক বলেছেন, ‘আমি নিশ্চিত আপনি বিশ্বকাপ ফাইনালের কথা বলছেন।’
পাকিস্তানের আরেক সমর্থক ভারতীয় বোর্ডকে খোঁচা দিয়েছেন, ‘হ্যাশট্যাগ (বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড) না দিলে জয় শাহ এতক্ষণে ফোন দিত।’ তবে সবচেয়ে ভালো উপলব্ধি এক ভারত সমর্থকের, ’১৯ নভেম্বর রাতে আমরা যেমন ফেঁসেছি। নিজেদের জালে ফেঁসেছিলাম। এত ধীরগতির উইকেট বানানোর মানসিকতা থেকে এশিয়ান দেশগুলোকে বের হতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)