ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
স্বাগতিকদের হারিয়ে উড়ান্ত সূচনা করলো বাংলাদেশের যুবারা
স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শনিবার (৯ ডিসেম্বর) পুল ‘বি’ তে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারিয়েছে বাংলাদেশ যুব দল। বাংলাদেশের ২২৯ রানের জবাবে আমিরাতের ইনিংস থেমে যায় ১৬৭ রানে।
দুবাইয়ে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা ভালোও হয় বাংলাদেশের যুবাদের। ওপেনিং জুটিতে দারুণ শুরুর পর বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল। আশিকুর ও জিশান আলমের উদ্বোধনী জুটি বাংলাদেশকে ৭৪ রানের ভালো সংগ্রহ এনে দেয়। তবে উদ্বোধনী জুটির পর আর কোনো ব্যাটারই দলের হাল ধরতে পারেননি। ধ্রুব পারাশারের বলে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ১০২ বলে ৭১ রান করেন আশিকুর। শেষদিকে রাফিউজ্জামান ও ইকবাল হোসেন ২৫ রান যোগ করলে ৪৯.৩ ওভারে ২২৮ রানে থামে বাংলাদেশের ইনিংস।
২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাহফুজ ও পারভেজের স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে আমিরাত। গুটিয়ে যায় মাত্র ১৬৭ রানেই। আরব আমিরাত যুবাদের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন হার্দিক পাইয়ে। টাইগার যুবাদের পক্ষে অধিনায়ক মাহফুজ ও পারভেজ দুজনেরই শিকার চারটি করে উইকেট। নিজেদের পরের ম্যাচে আগামী ১১ ডিসেম্বর জাপান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে লড়বে যুবা টাইগাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)