ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
মিরপুর টেস্টে হেরে পয়েন্ট টেবিলে বড় ধাক্কা খেলো বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের দারুণ সুযোগ থাকা সত্ত্বেও ঢাকা টেস্টে পরাজয়ের কারণে বাংলাদেশের পক্ষে তা সম্ভব হয়নি।২-টেস্টের সিরিজ ১-১ ড্র হলে টাইগাররা বড় ধাক্কা খেয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল।
ঢাকা টেস্টে মাঠে নামার আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুই নম্বর স্থানে ছিল বাংলাদেশ। মিরপুরে দ্বিতীয় টেস্টে হেরে দুই ধাপ অবনমন হয়েছে শান্ত-মুশফিকদের। অন্যদিকে, সিরিজের শেষ টেস্ট জিতে পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে সফরকারীরা।
বর্তমানে, ২ ম্যাচে এক জয়ে বাংলাদেশের নামের পাশে ১২ পয়েন্ট। টাইগারদের পয়েন্ট সংগ্রহের হার ৫০ শতাংশ। অন্যদিকে, বাংলাদেশকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে ৮ থেকে একলাফে ৩ নম্বরে উঠে এসেছে কিউইরা। ২ ম্যাচে তাদেরও অর্জন ১২ পয়েন্ট। একই সঙ্গে পয়েন্ট সংগ্রহের হারও ৫০ শতাংশ। তবে শতাংশ ব্যবধানে এগিয়ে থাকায় এক ধাপ ওপরে নিউজিল্যান্ড।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পাকিস্তান। দুই ম্যাচের দুইটিতেই জয়ের দেখা পেয়েছে তারা। তালিকার দুইয়ে রয়েছে ভারত। তিনে নিউজিল্যান্ড, চারে বাংলাদেশ ও পাঁচে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম পাঁচ দলের মধ্যে একমাত্র অজিরাই সর্বোচ্চ পাঁচটি ম্যাচ খেলেছে। বাকি দলগুলো খেলেছে কেবল দুইটি করে ম্যাচ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)