ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
এই টেস্ট দল অনেক সফলতা অর্জন করবে, শান্ত
অদূর ভবিষ্যতে বাংলাদেশের আর কোনো টেস্ট ম্যাচ হবে না। অন্য কথায়, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর টাইগাররা এখনও কোনো দলের সঙ্গে টেস্ট সিরিজ নেই। পরের টেস্টে তরুণ ক্রিকেটাররা থাকবেন কি না, তা নিশ্চিত নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক ফিরলে শান্তর কাঁধ থেকে নেতৃত্ব চলে যেতে পারে। তবে অন্তর্বর্তীকালীন এই দলনেতার আশা, এই দল থাকলে টেস্টে আরও ভালো অবস্থান পাবে বাংলাদেশ।
কিউইদের সঙ্গে ১-১ সমতায় টেস্ট সিরিজ শেষ করার পর শান্ত বলেন, ‘এই খেলোয়াড়দের ক্যারি করার বিষয়টা সিলেক্টরদের। এখানে যে খেলোয়াড়রা ছিল, অ্যাপ্রোচ খুবই ভালো, সবার বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ সবাই দুইটা ম্যাচেই জিততে চাইছে। তো এদিক থেকে ভাবলে খুবই খুশি যে ওরা সবাই মিলে একসাথে দল হিসেবে আমরা খেলতে চেয়েছি। ভবিষ্যতে যদি আমরা এই দলটা নিয়ে এগোতে পারি তাহলে আশা করছি যে টেস্ট দলটা আরও ভালো জায়গায় যাবে।’
নিজের ব্যাটিং আর অধিনায়কত্ব নিয়ে শান্ত বলেন, ‘আমি যখন ব্যাটিং করি, তখন আমার মনে হয় না আমি ক্যাপ্টেন। সত্যি কথা, আমার একটা বারের জন্যও মনে হয় না যে কয়টা ম্যাচ অধিনায়কত্ব করেছি এখন পর্যন্ত। এভাবে করে যেতে পারলে খুবই ভালো। আমার কাজ ব্যাটিংয়ের পরে যখন মাঠে ঢুকি, তখন মাঠের বাইরে আমার কী প্ল্যান, তখন সেগুলো বাস্তবায়নের চেষ্টা করি। কিন্তু ব্যাটিংয়ে আমার এখন পর্যন্ত মনে হয় না যে আমি অধিনায়ক, আমাকে আলাদা কোনো কিছু করতে হবে।’
একইসঙ্গে নিজের নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে শান্ত’র ভাষ্য, ‘মাঠের ভেতরের চেয়ে বাইরে অধিনায়কত্বের ভার বেশি, আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়ছে। অনেক কিছু শিখতে পেরেছি। সামনে যদি সুযোগ আসে, তাহলে এ অভিজ্ঞতাগুলো আরও বাড়বে। ওই হিসেবে পরিকল্পনা করা যাবে।’
ম্যাচ হারের কারণ কি ওয়েদার, এমন প্রশ্নে এই টাইগার ক্রিকেটার বলেন, ‘আমার মনে হয় বলটা যখন পুরনো হচ্ছে, তখন মনে হচ্ছে যে খুব বেশি একটা হেল্প নাই। শেষের কয়েকটা ওভার স্পিনাররা যে অনেক হেল্প পাইছে, তাও না। আমার মনে হয় এটাই কারণ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)