ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
এশিয়াকাপে আমিরাতকে যত রানের টার্গেট দিল বাংলাদেশের যুবারা
দুই উদ্বোধনী ব্যাটারের একজন করেছেন হাফসেঞ্চুরি। চল্লিশের কোটা পেরিয়েছেন অন্য ওপেনারও। এক উইকেটে এক শ পেরোয় দলীয় স্কোর। তবু যুবাদের এশিয়া কাপে বড় স্কোর গড়তে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
আশিকুর রহমান শিবলির হাফসেঞ্চুরিতে সংযুক্ত আরব আমিরাতকে ২২৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশের যুবারা। দুবাইয়ের ম্যাচে ১৭.২ ওভারে ৭৪ রানের উদ্বোধনী জুটি গড়ে বাংলাদেশ দলকে ভালো শুরু এনে দেন আশিকুর রহমান শিবলি এবং জিসান ইসলাম।
৫টি চারে ৫৬ বলে ৪২ রান করে আউট হন জিসান। দলীয় স্কোর ১০০ পেরোনোর পর ফেরেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (১২ রান)। শিবলির সঙ্গে জুটি বেঁধে বলে বলে রান নিচ্ছিলেন আরিফুল ইসলাম। কিন্তু ইনিংসটাকে তিনি পারেননি বড় করতে। ২৪ বলে ২২ রান করে আউট হয়ে যান আরিফুল। ২৯.৫ ওভারে দলীয় স্কোর ১৩৫ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ যুবারা। আহরার আমিন করেন ৬ রান। ৯ রান পর ফেরেন হাফসেঞ্চুরিয়ান শিবলিও। ৩টি চার এবং ১ ছক্কায় ৭১ রান করে আউট হয়েছেন তিনি।
ওই ইনিংসটি খেলতে অবশ্য বল খেলেছেন শিবলি ১০২টি। শিবলির আউটের সময় বাংলাদেশ যুবাদের স্কোর ছিল ৩৯.১ ওভারে ৫ উইকেটে ১৭০ রান। এরপর অন্য ব্যাটাররাও পারেননি বড় কোনো অবদান রাখতে। শেষদিকে ইকবাল হোসেন ইমনের ২ ছক্কায় ৮ বলে ১৮ রানের হার না-মানা ছোট্ট ক্যামিওতে ৪৯.৩ ওভারে ২২৮ রান করে অল আউট হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)