ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
‘ফাইনালে ভারতের হার প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের মতো’, ডু-প্লেসি
ঘরের মাঠে খেলা শেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠা পর্যন্ত ভারত অপরাজিত ছিল। টুর্নামেন্টে একমাত্র পরাজয় এসেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে। দুর্দান্ত ফর্মে থাকলেও এমন শিরোপা হারানোর আক্ষেপ নিয়ে ড্রেসিংরুমে অনেকক্ষণ কেঁদেছিলেন রোহিত-কোহলিরা।
দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস ভারতের ফাইনাল হারকে ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে তিক্ত অভিজ্ঞতার সাথে তুলনা করেছেন। একই সাথে, তিনি বলেছেন, এই ধরনের হার "প্রেমিকার সাথে ব্রেক আপ" করার মতো।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে আছে একই ধরনের অভিজ্ঞতা আমি ক্রিকেটার হিসেবে ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে পেয়েছিলাম। যার ব্যথা সারতে বেশ কিছুটা সময় লাগে এবং এটি অনেকটা প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের (ব্রেক-আপ) মতো। কোনোভাবেই যা কেউ মানতে পারবে না।
ডু প্লেসি আরও বলেন, ‘ভারত পুরো টুর্নামেন্টে অসাধারণ ছিল। তারা তাদের কাজটা এমনভাবে সম্পন্ন করেছে, যা অবিশ্বাস্য। তারাও এমন অনুভূতির পর হৃদয়ভাঙা অভিজ্ঞতা পেয়েছে। নিশ্চিতভাবেই এই বিশ্বকাপটা তাদের ছিল।’
আগামীকাল (রোববার) থেকে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে পূর্ণাঙ্গ সিরিজে নামছে ভারত। যেখান থেকে তারা হয়তো সুখ খুঁজে পাওয়ার সুযোগ পাবে বলে মনে করেন ডু প্লেসি, ‘এরকম আঘাত সারতে বেশ সময় লাগে।
তবে নতুন সিরিজে নামার আগে আপনার মাঝে আবার কোনো কিছুর মাঝখানে অবস্থানের অনুভূতি দেবে। তরুণ দল হলেও এখানে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছে, যারা তাদের ভালো কিছু দেওয়ার সামর্থ্য রাখে।’
বেশ কয়েক বছর ধরেই দক্ষিণ আফ্রিকায় ভারতের সফর বেশ কঠিন ছিল, এবারও তার ব্যতিক্রম নয়। তিন ফরম্যাটে এবার ভারত তিনজন অধিনায়কের অধীনে নামবে। টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদব, ওয়ানডেতে লোকেশ রাহুল ও টেস্টে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তিনটি টি-টোয়েন্টির পর ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।
এরপর ২৬ ডিসেম্বর থেকে দুই টেস্টের সিরিজ শুরু হবে। সাদা বলের দুই ফরম্যাটে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম, টেম্বা বাভুমা কেবল টেস্টে অধিনায়ক থাকবেন। বাকি দুই ফরম্যাটের দলে তাকে রাখা হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)