ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানকে কাঁদিয়ে দিয়েছিল আইপিএলের তারকা ব্যাটার
বাবর আজম কোনোমতে চোখের পানি ধরে রাখেন। রাহমানুল্লাহ গুরবাজকে নিয়ে একথা বললেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছেন আফগান ব্যাটসম্যান। তিনি বলেন, বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হেরে প্রায় কেঁদে ফেলেছিলেন পাকিস্তান অধিনায়ক।
বিশ্বকাপের পরেই নেতৃত্ব ছেড়ে দেন বাবর। এখন তিনি অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন। বিশ্বকাপে খুব বেশি রান করতে পারেননি বাবর। আফগানিস্তানের বিরুদ্ধে হেরে যাওয়ার পর কটাক্ষ করা হয়েছিল পাক দলের। গুরবাজ় বলেন, “বাবরের ওই মুহূর্তের কথা ভুলতে পারব না। আমরা পাকিস্তানকে হারিয়ে দিয়েছিলাম। তার পর আমি বাবরের কাছে ব্যাট চেয়েছিলাম। ও খুব হতাশ ভাবে ব্যাটটা নিয়ে আসে। এক জন ক্রিকেটার হিসাবে আমি বুঝতে পারছিলাম বাবরের কতটা খারাপ লাগছিল। প্রচণ্ড চাপ ছিল বাবরের উপর।”
বাবরের প্রশংসা শোনা যায় গুরবাজ়ের গলায়। তিনি বলেন, “বাবর অন্যতম সেরা ক্রিকেটার, অন্যতম সেরা অধিনায়ক। ওই মুহূর্ত আমিও খুব আবেগি হয়ে পড়েছিলাম। কখনও ভাবিনি ক্যামেরার সামনে এই কথা বলব। বাবর প্রায় কেঁদে ফেলেছিল। ও হতাশ হয়ে পড়েছিল। কখনও কোনও ক্রিকেটারকে এতটা ভেঙে পড়তে দেখিনি। সকলে ওর বিরুদ্ধে কথা বলছিল। তবে বাবর হাল ছাড়েনি।”
সেখানে নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে খেলেন তিনি। সেখানে ২৬ বলে ৪১ রানের ইনিংস খেলেছেন গুরবাজ়। বিশ্বকাপে আফগানিস্তান ষষ্ঠ স্থানে শেষ করে। ফলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যোগ্যতা অর্জন করেছেন গুরবাজ়েরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)