ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
সাকিব-লিটনকে ছেড়ে দেওয়ায় যে ভুল করছে কলকাতা
১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো অনেক ফ্র্যাঞ্চাইজিকে দেশের বাইরে দল মাঠে নামাতে হবে। পুনর্গঠনের আগে নিলামের সময় কিছু খেলোয়াড়কে বরখাস্ত করা হয়েছিল।
উদাহরণস্বরূপ, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), মাত্র ১৩ জনকে ধরে রেখেছে। তারা চাইলে নিলাম থেকে ১২ জন ক্রিকেটার কিনতে পারে। কিন্তু খেলোয়াড়দের পুরো কোটা পূরণ করা তাদের জন্য কঠিন হবে। ৩২.৭ মিলিয়ন টাকা নিলামের জন্য বরাদ্দ বাকি আছে।
কলকাতার জন্য চিন্তার বিষয়, এই অর্থেই চার বিদেশি ক্রিকেটারকে কিনতে হবে। বাংলাদেশের সাকিব আল হাসান ও লিটন দাসকে ছেড়ে দিয়েছে তারা। কিন্তু তাদের ভিত্তিমূল্য খুব বেশি না হওয়ায় বরাদ্দ অর্থ খুব বেশি বাড়েনি।
সাকিব, লিটন ছাড়া লকি ফার্গুসনকেও ছেড়ে দিয়েছে কেকেআর। সাবেক ক্রিকেটার আকাশ চোপড়ার ধারণা, বরাদ্দের বড় একটা অঙ্ক পেসার কিনতেই ব্যয় করবে দলটি, ‘ওদের খুব বেশি বোলার হাতে নেই। হার্শিত রানা ও ভৈবভ অরোরা –দুজন ভারতীয় পেসার আছে, কিন্তু তারা সব কাজ করতে পারবে না। আন্দ্রে রাসেলের বোলিং ক্ষমতাও এখন প্রশ্নবিদ্ধ।’
এ কারণেই কেকেআর সত্যিকারের পেসার কিনতে চাইবে বলে ধারণা চোপড়ার। অতীতে গতিময় পেসারের প্রতি বাড়তি টান দেখানো এই ফ্র্যাঞ্চাইজি এবারও সে পথে হাঁটতে পারে, ‘আমার ধারণা ফাস্ট বোলার কিনতে যাচ্ছে ওরা। অন্য ফ্র্যাঞ্চাইজির পক্ষে কলকাতার চেয়ে বেশি অর্থ দেওয়া কঠিন, কারণ ওদের হাতে বেশি অর্থ আছে। যদি গৌতম গম্ভীরকে চিনে থাকি, সে মাদুশঙ্কার ওপর নজর রাখছে। মাদুশঙ্কার ব্যস্ত দিন কাটবে মনে হচ্ছে। ৬ থেকে আট কোটি রুপিতে হয়তো বিক্রি হবে।’
বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন লঙ্কান বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা। নতুন বলে বাড়তি বাউন্স ও সুইং আদায় করতে পারা এই পেসার ভারতের বিপক্ষে পাঁচ উইকেটও পেয়েছেন। ফলে মাদুশঙ্কাকে পেতে কলকাতার বেশ কষ্ট হবে বলে ধারণা চোপড়ার।
শুধু মাদুশঙ্কা নয়, এবার আরেক বাঁহাতি পেসারের ওপরও নজর থাকবে। ৮ বছর পর আইপিএলে দেখা যেতে পারে মিচেল স্টার্ককে। এর আগে স্টার্কের মতো ফাস্ট বোলারদের কাড়ি কাড়ি অর্থ দিয়ে কিনেছে কলকাতা। প্যাট কামিন্সকেই যেমন ১৫ কোটি রূপি দিয়ে কিনেছিল কলকাতা। এর আগেও লকি ফার্গুসন, ব্রেট লি, বা শোয়েব আখতারকে দেখা গেছে এই দলে।
সাবেক ওপেনারের ধারণা, স্টার্ক নন, এই বিশ্বকাপেই নজড়কাড়া আরেক ফাস্ট বোলারের নজর থাকতে পারে কলকাতার, ‘ওরা হয়তো মিচেল স্টার্কের পেছনে ছুটবে না, কিন্তু জেরাল্ড কোয়েৎজিকে নিতে পারে। কারণ ওরা দ্রুত গতির এক পেসার খুঁজবে যে উইকেট নেয়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)