ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
নাঈমের জোড়া আঘাত লন্ডভন্ড নিউজিল্যান্ড, দেখেনিন সর্বশেষ স্কোর-
ঢাকা টেস্টের প্রায় দেড় দিনই গিলে ফেলেছে বেরসিক বৃষ্টি। প্রাকৃতিক এই প্রতিবন্ধকতা শেষে শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় শুরু হয়েছে খেলা। এদিন ব্যাট হাতে নেমে আক্রমনাত্মক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তবে এই জুটিকে বেশি দূর এগিয়ে যেতে দেননি অফস্পিনার নাঈম হাসান। ৬০ বলে তাদের ৪৯ রানের এই জুটি ভাঙেন তিনি।
ইনিংসের ২১তম ওভারে নাঈমের ডেলিভারি লং-অন দিয়ে উড়িয়ে মারার চেষ্টা করেন মিচেল। তবে মিড-অফ থেকে দৌড়ে এসে দুর্দান্ত এক ক্যাচ লুফে নিয়ে ১৮ রানেই তার প্রথম ইনিংস অধ্যায়ের ইতি টানেন মেহেদী হাসান মিরাজ।
এরপর ব্যাক টু ব্যাক বল করতে এসে মিচেল স্যান্টনারকে ফেরান নাঈম। প্রথম স্লিপে থাকা নাজমুল হোসেন হাতে ক্যাচ দিয়ে ৭ বলে ১ রানে ফেরেন এই কিউই ব্যাটার।
এর আগে প্রথম দিন, টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে বাংলাদেশের ঘূর্ণিতে ৫ উইকেট ৫৫ রান নিয়ে প্রথম দিন শেষ করে নিউজিল্যান্ড। বাংলাদেশের চেয়ে ১১৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করে সফরকারীরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ৩৭.১ ওভার শেষে সব উইকেটে ১৮০ রান। নিউজিল্যান্ড ৮ রানে এগিয়ে আছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)