ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
অবশেষে শুরু হল মিরপুর দ্বিতীয় টেস্ট, দেখেনিন সর্বশেষ স্কোর আপডেট
আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি থেমেছে সকালেই। কাভারও সরানো হয়েছে। ক্রিকেটারদের কেউ কেউ গা গরম করছেন ফুটবল খেলে। অন্যরা মাঠের এক পাশে ব্যাটিং-বোলিং অনুশীলন সেরে নিচ্ছেন।
তবে ভেজা আউটফিল্ডের কারণে মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি হয়। আজ নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে অর্থাৎ সকাল ৯টা ১৫ মিনিট থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল। ৯৮ ওভার খেলা হওয়ার কথা ছিল আজ। কিন্তু প্রথম সেশনের অনেকটা সময় কেটে যাওয়ায় আজ তা সম্ভব নয়। তবে বেলা ১১টায় আম্পায়াররা মাঠ পরিদর্শনের পর জানিয়েছেন, খেলা শুরু হবে বেলা ১২টায়। গতকাল দ্বিতীয় দিন ভেসে গেছে বৃষ্টিতে।
সারা দিনে স্টেডিয়ামের কাভার সরানোর সুযোগ হয়নি। খেলোয়াড়রা মাঠে এলেও বেশির ভাগই সময় পার করেছেন ড্রেসিংরুমে। এর আগে টেস্টের প্রথম দিনে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মিরপুরের স্পিন স্বর্গে নিউজিল্যান্ডের স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ছোট ছোট জুটি গড়ে ১৭২ রানে করে অলআউট হয় নাজমুল হোসেনের দল।
কিন্তু শেষ বিকেলে বল হাতে নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিংয়েও ধস নামান বাংলাদেশ দলের স্পিনাররা। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজের সামনে তালগোল পাকিয়ে ৫৫ রান তুলে তাই ৫ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করে নিউজিল্যান্ড।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ড ৫ উইকেট হারিয়ে ৭৪ রান করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)