ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
পাকিস্তান সুপার লিগে সাকিব-তামিমসহ ২১ বাংলাদেশী খেলোয়াড় যারা
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ২১ বাংলাদেশি ক্রিকেটার সাইন আপ করেছেন। তাদের মধ্যে প্লাটিনাম ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। এ ছাড়া হীরা ক্যাটাগরিতে রয়েছেন ৬ জন বাঙালি।
আসন্ন পিএসএল মৌসুমের জন্য ২২ টি দেশের মোট ৪৫৮ জন ক্রিকেটার প্লেয়ার ড্রাফটে তাদের নাম নিবন্ধন করেছেন। বুধবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একথা জানিয়েছে।
প্লাটিনাম ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন ৪৬ জন। এ ছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন ৭৬ জন ক্রিকেটার। এই ৭৬ জনের মধ্যে আছেন ৬ জন বাংলাদেশি। তারা হলেন– মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস।
পিএসএলে গত আসরে পেশোয়ার জালমির হয়ে খেলেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব। অবশ্য একটি ম্যাচ খেলেই পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। এবার প্লাটিনাম ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন টাইগার পোস্টারবয়।
সর্বোচ্চ মূল্যের প্লাটিনাম ক্যাটাগরিতে সাকিবের সঙ্গে আছেন বিশ্বের নামীদামি সব তারকা ক্রিকেটাররা। আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ, ফজলহক ফারুকী, নুর আহমেদ এবং মুজিব উর রহমান আছেন এই ক্যাটাগরিতে। ইংল্যান্ডের বেন ডাকেট, ডেভিড উইলি, ক্রিস জর্ডান, লুক উড, রিস টপলি, টাইমাল মিলস, ডেভিড মালান এবং টম কারান আছেন সর্বোচ্চ দামের এই ক্যাটাগরিতে। এ ছাড়া নেপালের সন্দ্বীপ লামিচানেও জায়গা পেয়েছেন প্লাটিনাম ক্যাটাগরিতে।
আগামী ১৩ ডিসেম্বর লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত হবে পিএসএলের ড্রাফট। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন শাহিন শাহ আফ্রিদির দল লাহোর কালান্দার্স।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)