ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

ধারাভাষ্য দিতে এসে যে কারনে ফিরে গেলেন তামিম

২০২৩ ডিসেম্বর ০৭ ১৮:০৪:৪১

ধারাভাষ্য দিতে এসে যে কারনে ফিরে গেলেন তামিম

নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে ভিন্ন অভিষেক হলো তামিম ইকবালের। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ধারাভাষ্য দেন তামিম। লাঞ্চ বিরতির পর দুই মাইক্রোফোনে কথা বলেন সাবেক অধিনায়ক।

তারপর মন্তব্য করতে আরেক দিন আসবেন বলে জানান। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। তবে কথা না বলে মিরপুর ধারাভাষ্য বুথে ফিরতে হয়েছে তামিমকে।

সারাদিন বৃষ্টিতে খেলা মাঠে গড়ায়নি। বাংলাদেশের ক্রিকেটারদের মতো অপেক্ষায় ছিলেন তামিমও। তবে আকাশের কান্না আর থামেনি।

যে কারণে দুপুর দুটা নাগাদ জানিয়ে দেওয়া হয় দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত। এরপর কমেন্ট্রি বক্স থেকে বেরিয়ে লিফট ধরে নিজের সাদা গাড়িতে করে মাঠ ছাড়েন তামিম। তার আগে অবশ্য গতকালের মতো আজও এসেছিলেন প্রেসবক্সে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ