ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ক্রিকেটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা, বিপরীতে ছেলেরা
নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচনের জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার। তাছাড়া বাকি একজন পাকিস্তানি। গত আগস্টে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী দল। এরপর নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী দল। যেখানে বড় অবদান নাহিদা আক্তারের।
পাকিস্তান নারী দলকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। যেখানে ৭ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কার জেতেন নাহিদা। তার বোলিং গড় ছিল মাত্র ১৪। সেরার তালিকায় মনোনয়ন পাওয়া আরেক বাংলাদেশি ফারজানা হক। এই টপ অর্ডার ব্যাটারও দুর্দান্ত ছিলেন পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে।
পুরো সিরিজে প্রায় ৩৭ গড়ে ১১০ রান করেছেন তিনি। যেখানে তার সেরা ইনিংসটি ছিল ৬২ রানের। তাছাড়া এই তালিকায় জায়গা পাওয়া আরেক ক্রিকেটার সাদিয়া ইকবাল। পাকিস্তানের এই পেসার বাংলাদেশ সফরে দুর্দান্ত ছিলেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার ঝুলিতে গেছে ৬ উইকেট। এদিকে ছেলেদের ক্রিকেটে নভেম্বরের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন ট্রাভিস হেড, মোহাম্মদ শামি ও গ্লেন ম্যক্সওয়েল। মূলত সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে এই তালিকায় জায়গা পেয়েছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)