ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশের টাইগ্রেসরা, দেখেনিন স্কোর-
দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশের মেয়েরা। সিরিজ নিশ্চিতের লক্ষ্য এবার নিগার সুলতানা জ্যোতির দল দ্বিতীয় ম্যাচে নেমেছে। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট। ফলে প্রথম ম্যাচের মতো আজও (বুধবার) বাংলাদেশ আগে ব্যাট করবে।
কিম্বারলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হয়েছে। আজও প্রথম ম্যাচের একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে একাদশে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। ডেলমি টাকার ও মেইকে ডি রিডারের পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক লরা উলভার্ট ও সিনালো জাফটাকে।
এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত বাংলাদেশ ১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৭ রান করেছে।
ম্যাচটি দেশের কোনো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করছে না। তবে মোবাইল অ্যাপস টফির ওয়েবসাইটে ম্যাচটি বিনামূল্যে দেখা যাবে।
এর আগে প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়ক জ্যোতি-মুর্শিদা খাতুনের ঝোড়ো ব্যাটিংয়ে টাইগ্রেসরা প্রথমে ব্যাট করে ১৪৯ রানের বড় স্কোর গড়ে। বাকি দায়িত্ব ছিল বোলারদের ওপর। সেটা দারুণভাবে সামলেছেন স্পিনার স্বর্ণা আক্তার। তার ৫ শিকারে প্রোটিয়াদের ইনিংস থেমে যায় ১৩৬ রানে। ফলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো টাইগ্রেসদের কাছে ১৩ রানে টি-টোয়েন্টিতে হারে।
বাংলাদেশ একাদশ : শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার, সুবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, লতা মন্ডল, মারুফা আক্তার, শামীমা সুলতানা, শরীফা খাতুন।
দক্ষিণ আফ্রিকা একাদশ : তাজমিন ব্রিটস, লরা উলভার্ট (অধিনায়ক), অ্যানিকে বখ, অ্যানারি ডার্কসেন, সুনে লুস, নন্দুমিসো সাঙ্গাস, এলিজ-ম্যারি মার্ক্স, সিনালো জাফটা (উইকেটরক্ষক), মাসাবাতা ক্লাস, তুমি সেখুখুনে ও নঙ্কুলুলেকো ম্লাবা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)