ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
নির্ধারন হল ভারতের টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অধিনায়ক, রোহিত শর্মার ভবিষ্যৎ হুমকি
বিশ্বকাপ ফাইনালে হারের পর বর্তমানে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিলেও হিটম্যানের ক্রিকেটিং ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।
রোহিত শর্মাকে নিয়ে সবচেয়ে বড় জল্পনা হল ২০২৪ সালের জুন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন কিনা? আর তিনি খেললে টিম ইন্ডিয়ার নেতৃত্বের দায়িত্ব রোহিতের কাঁধে পড়বে। যদিও কোন আনুষ্ঠানিক ঘোষণা নেই, BCCI পরিকল্পনার আভাস দৃশ্যমান। রোহিতও নিজের মতামত স্পষ্ট করেছেন।
সম্প্রতি রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠকে বসেছিল বিসিসিআই কর্তা ও নির্বাচকরা। সেখানে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নিয়ে কাটাচেরা করা হয়। রোহিত-দ্রাবিড়কে প্রশ্ন করার পাশাপাশি রোহিতও সরাসরি কিছু প্রশ্ন করেন নির্বাচকদের।
সংবাদমাধ্যম দৈনিক জাগরণের রিপোর্ট অনুযায়ী, ওই বৈঠকে জুম কলের মাধ্যমে যোগ দিয়েছিলেন রোহিত শর্মা। বৈঠকে নির্বাচকদের রোহিত শর্মা সরাসরি জিজ্ঞেস কেন টি-২০ বিশ্বকাপে তাঁকে দলে রাখার বা নেতৃত্বে রাখার কোনও পরিকল্পনা রয়েছে কিনা।
এছাড়াও রোহিত শর্মা জানতে চান, আমাকে যদি দলে রাখার পরিকল্পনা থাকে বা নেতৃত্বে আমায় রাখেন তাহলে এখনই জানিয়ে দিন। তাহলে সেইভাবে পরিকল্পনা তৈরি করতে হবে ও নিজেকেও তৈরি করতে হবে। কীভাবে সামনের দিকে দলকে এগিয়ে নিয়ে যেতে দেখতে চান নির্বাচকরা, তাও যেন জানানো হয়।
রোহিতের এই মন্তব্যের পর বৈঠকে উপস্থিত সকলেই সহমত পোষণ করে জানিয়েছন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেওয়ার সঠিক এবং যোগ্য ব্যক্তি রোহিত শর্মাই। ফলে খুব বড় অদল বদল না হলে টি-২০ বিশ্বকাপেও দলের নেতৃত্বের ব্যাটন থাকছে রোহিতের কাঁধে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)