ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট মুশফিক

২০২৩ ডিসেম্বর ০৬ ১৩:০৯:৫৮

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট মুশফিক

সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় সেশনে আজ শেরে বাংলা স্টেডিয়ামে এক অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হলো। বাংলাদেশের প্রথম ইনিংসে ৪০.৪ ওভারে মুশফিকুর রহিম "বল ধরেছিলেন"।

কাইল জেমিসনের করা সেই ওভারের চতুর্থ বলটি ব্যাকফুটে খেলেছিলেন ৩৫ রানে ব্যাট করা মুশফিক। বল ব্যাটে লেগে মাটিতে পড়ে বাউন্স খেয়েছিল। মুশফিক ইচ্ছাকৃতভাবে বলটি ডান হাত দিয়ে ধরেন। নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা এতে ‘হ্যান্ডলড দ্য বল’ আউটের আবেদন করেন। তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন মুশফিক।

আন্তর্জাতিক ক্রিকেটে ১১তম এবং টেস্টে ৮ম ব্যাটসম্যান হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন মুশফিক।

বিস্তারিত আসছে...।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ