ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শান্তর অধিনায়কত্ব নিয়ে ভাবছে বিসিবি
ঘরের মাঠে দুই টেস্ট ম্যাচ জিতলে নিউজিল্যান্ডে সীমিত ওভারের সিরিজে আত্মবিশ্বাস যোগাবে। তাই নির্বাচক হাবিবুল বাশার সুমন ঢাকা টেস্টকে গুরুত্ব দিয়ে দেখছেন।এদিক থেকে পার্টটাইম হলেও নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে মুগ্ধ এই সাবেক টাইগার অধিনায়ক। ভবিষ্যতে অধিনায়ক হিসেবেও শান্তার নাম উচ্চারিত হচ্ছে।
নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশের পরম বন্ধু। বিশ্বকাপের ঠিক আগে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে টাইগাররা। বিশ্বকাপের পর টেস্ট সিরিজ চলছে। আবার এই সিরিজ শেষ হওয়ার সাথে সাথেই নিউজিল্যান্ডের যাবে বাংলাদেশ। শান্ত-মিরাজরা সীমিত ওভারের সিরিজ খেলবেন।
নিউজিল্যান্ডের মাটিতে ২০০১ সালে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলে বাংলাদেশ। প্রায় দুই যুগে সুখ স্মৃতি বলতে আছে শুধু গত বছর মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়। সীমিত ওভারের সিরিজ কখনও ব্ল্যাক ক্যাপসদের হারানোর অভিজ্ঞতা নেই। তবে চলমান সিরিজটা জয় দিয়ে শেষ করতে পারলে এবার ভিন্ন কিছু হতে পারে নিউজিল্যান্ডে। এমন বিশ্বাস নির্বাচক হাবিবুল বাশারের।
হাবিবুল বাশার বলেছেন, ‘যদি ব্যাক টু ব্যাক টেস্ট ম্যাচ জিততে পারি সেটি আমাদের জন্য অনেক বড় ব্যাপার হবে। এই সিরিজ জিততে পারলে আমরা নিউজিল্যান্ডের মাটিতেও ভালো করতে পারব। প্রথম ম্যাচটা যেভাবে দল জিতেছে তাতে ২০টি ওয়ানডে জয়ের সমান মনে হয়েছে আমার কাছে।’
সাকিবের অনুপস্থিতিতে চলমান সিরিজে নেতৃত্ব ভার নাজমুল শান্তর কাঁধে। ক্যারিয়ারের শুরুর দিকে ধারাবাহিকতার অভাব থাকলেও গত দুবছরে বদলে গেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। শুধু ব্যাটিং-ই না, শান্তর নেতৃত্বগুন মুগ্ধ করেছে সবাইকে।
ভবিষ্যতের কথা ভেবেই বেশ আগে থেকেই শান্তকে তৈরি করছে বিসিবি। ঘরোয়া নানা আসরে তাকে দেয়া হয়েছে অধিনায়কত্ব। সাকিব-তামিম ক্যারিয়ারের সায়াহ্নে। খেলার মাঠের পরিবর্তে তাদের ব্যস্ততা বেড়েছে অন্যদিকে। তাই ভবিষ্যতের কাণ্ডারি হিসেবে শান্তর পক্ষেই ভোট দিয়েছেন সাবেক অধিনায়ক।
হাবিবুল বাশার বলেছেন, ‘শান্তর শুরুটা ভালো হয়েছে। তার মধ্যে নেতৃত্বের যেই যোগ্যতা এর আগে দেখেছিলাম, সেটি এখনও আছে। সেখানে পরিবর্তন আসেনি। আমি আসা করি নেতৃত্বের জায়গায় ভবিষ্যতে ভালো করবে শান্ত। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, অধিনায়ক যাকেই করা হোক, সেটি যেন লম্বা সময়ের জন্য হয়। তাহলে তার নিজের জন্য যেমন ভালো, তেমন দলের জন্যও ভালো।’ এ দিকে দীর্ঘ মেয়াদে নতুন অধিনায়ক হিসেবে বিসিবির পরিকল্পনায় ভালোভাবেই আছেন শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের দুই ফরম্যাটেই নেতৃত্ব দেবেন রাজশাহীর এই ক্রিকেটার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)