ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে মরিয়া বাংলাদেশকে যা করতে হবে
টেস্ট ক্রিকেটে ২৩ বছর পার করেছে বাংলাদেশ। তবে ফলাফলের দিক থেকে এখনো ক্রিকেটের বনেদি সংস্করণে অনেক পিছিয়ে বাংলাদেশ। দীর্ঘ চক্রে কোনো বড় দলের বিপক্ষে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এখন পর্যন্ত মোট ৭টি টেস্ট সিরিজ জয় পেয়েছে টাইগাররা। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ বার। বাকি দুই সিরিজে প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড ও আফগানিস্তান।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একটা রেকর্ড অবশ্য স্বস্তিদায়ক। এখন পর্যন্ত তাদের বিপক্ষে দুইবার সিরিজ ড্র করার সৌভাগ্য হয়েছে টাইগারদের। একবার ঘরের মাটিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেছিল। দুই টেস্টেই ফল আসেনি সেবার। আর কিউইদের মাটিতে ২০২২ সালে ১-১ সমতায় ড্র হয়েছিল আরেক সিরিজ।
এবার বাংলাদেশের সামনে সুযোগ সেই অধরা সিরিজ জয়ের। ২০১০ সালে এই নিউজিল্যান্ডকে হারিয়েই ওয়ানডে ক্রিকেটের নিজেদের উত্থানের পর্ব শুরু করেছিল বাংলাদেশ। নতুন দিনের বাংলাদেশ এবার টেস্টে নিজেদের সামর্থ্যের জানানটাও কিউইদের বিপক্ষেই দিতে চাইবে নিশ্চিতভাবে।
সাকিব আল হাসান নেই। তামিম ইকবালও নেই। মাহমুদউল্লাহ রিয়াদ অবসর নিয়েছেন বেশ অনেকটা দিন আগেই। নাজমুল হোসেন শান্তর অধীনে এই দলকে অনেকেই দেখছেন নতুন দিনের বাংলাদেশ হিসেবে। তবে সিলেট টেস্টে এই দলের পারফরম্যান্স আশা জাগিয়েছে ভক্তদের মাঝে।
ঢাকা টেস্টেও শিষ্যদের কাছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়া স্পষ্ট। ম্যাচের আগের দিন মঙ্গলবার মিরপুরে সংবাদ সম্মেলনে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘বার্তাটা একই রকম থাকবে। আমাদের যা কিছু আছে, তা নিয়েই সামনে এগোতে হবে। নিজেদের শক্তির জায়গা বুঝে প্রতিদ্বন্দ্বিতার চেষ্টা করতে হবে প্রতিটি সেশনে। এই দলটা অভিজ্ঞতার দিক থেকে তরুণ, কিন্তু স্কিলের দিক থেকে তারা খুব ভালো। তাদের স্বাধীনতা নিয়ে খেলতে দেওয়া হয়েছে যেভাবে তারা এনসিএলে খেলে।’
এদিকে মিরপুরে আরও একবার স্পিনযুদ্ধ দেখবেন বলে মনে করেন কিউই অধিনায়ক টিম সাউদি। এদিকে, মিরপুরেও আরেকটি স্পিনযুদ্ধ হতে পারে বলে মনে করেন কিউই অধিনায়ক টিম সাউদি, ‘আপনি যখন পৃথিবীর এই প্রান্তে আসবেন, তখন আশা করবেন স্পিনাররা এখানে বড় ভূমিকা পালন করবে। আমরা প্রথম টেস্টে যেমনটা দেখেছি এবং আমরা আশা করছি দ্বিতীয় টেস্টেও একইরকম হবে।
মাউন্ট মঙ্গানুইয়ে ম্যাচ জিতে বাংলাদেশ ক্রাইস্টচার্চে হেরেছিল ইনিংস ব্যবধানে। তবে নিজ দেশের মাটিতে এমন লজ্জা নিশ্চিতভাবেই পেতে চাইবেন না টাইগাররা। ঢাকায় আজ নিশ্চিতভাবেই নতুন কিছু করার প্রত্যয় থাকবে নাজমুল শান্ত আর তার দলের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)