ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
যে একাদশ নিয়ে ২য় টেস্টের মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন টস ফলাফল
সিরিজ জয়ের লক্ষ্যে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে শুরুর একাদশে আছেন স্পিনার নাঈম হাসান। আগের দিন অনুশীলনের সময় নিজেই ইনজুরিতে পড়েন নাইম। দ্বিতীয় টেস্ট নিয়ে শঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত মিরপুর টেস্টে দেখা যাবে তাকে।
সিলেটের স্পিনিং উইকেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত ছিল বাংলাদেশের। মূলত চতুর্থ ইনিংসে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠানোর কৌশল ছিল টাইগার অধিনায়ক এবং কোচের। সেই টোটকা কাজে লেগেছিল। এমনকি কাজে এসেছিল এক পেসার নিয়ে খেলার নীতিও। ঢাকা টেস্টের আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহে আভাস দিয়েছেন পঞ্চম দিনের খেলা নিয়ে। শেষ পর্যন্ত তাই হলো।
বাংলাদেশ এই ম্যাচেও এক পেসার নিয়েই মাঠে নামছে। সিলেট টেস্টের দলটাকেই দেখা যাবে মিরপুরে।
নিউজিল্যান্ড দল অবশ্য মাঠে নামছে এক পরিবর্তন নিয়ে। আগের ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ ছিলেন ইশ সোধি। সিলেটের উইকেটে এই লেগ স্পিনার মোটেই সুবিধা করতে পারেননি। তাকে বাদ দেওয়া হয়েছে এই টেস্টে। দলে এসেছেন স্পিনার মিচেল স্যান্টনার।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান ।
নিউজিল্যান্ড একাদশ:
টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার, এজাজ প্যাটেল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)