ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ মিরপুর টেস্টে থাকবেন তামিম
সিলেটের মাটিতে জয় দিয়ে টেস্ট সিরিজ শুরুর পর আগামীকাল (বুধবার) আবারও মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে তারা নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এদিন মাঠে থাকছেন দলের বাইরে থাকা সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবালও। তবে ক্রিকেটারের ভূমিকায় নয়, তাকে দেখা যাবে ধারাভাষ্য বক্সে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে তামিম নিজেই এ কথা জানিয়েছেন।
আগামীকাল সকাল সাড়ে ৯টায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে। পাঁচদিনের এই টেস্টে অবশ্য প্রতিদিনই দেখা যাবে না তামিমকে। আপাতত প্রথমদিন ধারাভাষ্য দেবেন বলে জানিয়েছেন তিনি।
ওই পোস্টে তামিম লিখেছেন, ‘বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথমদিন আগামীকাল ধারাভাষ্য প্যানেলে অল্প সময়ের জন্য অংশ নেব। আমি থাকব বেলা ১২.৪০ মিনিট থেকে ১.১০ মিনিট এবং ১.৪০ মিনিট থেকে ২.১০ মিনিট। আবারও ধারাভাষ্য বক্সের অভিজ্ঞতা নিতে প্রস্তুত।
এর আগে একটি লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নিজের ধারাভাষ্য দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন এই টাইগার ওপেনার। তিনি জানিয়েছিলেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেতে পারে। এমনকি চলমান ভারত বিশ্বকাপেও ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন বলে দাবি তামিমের। তবে সেটা শেষ পর্যন্ত আর হয়ে উঠেনি।
এ নিয়ে তামিম বলছিলেন, ‘আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব। তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপেও প্রস্তাব এসেছিল আমার কাছে। দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (আমাকে দেখা যেতে পারে)।’
মূলত ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে আগেই অবসর নিয়েছিলেন তামিম। সে কারণে তাকে আসন্ন টুর্নামেন্টটিতে খেলোয়াড়ের ভূমিকায় দেখা সম্ভব নয়। স্ট্রাইকরেট নিয়ে ধারাবাহিক সমালোচনার পর ২০২১ সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। সে কারণে তার সামনে এখন শুধু টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের দরজা খোলা। যদিও পুনরায় কবে লাল-সবুজ জার্সি গায়ে তুলবেন সেই প্রশ্নের জবাব বিপিএলের আগামী আসরের পর জানা যাবে বলে কয়েকদিন আগে জানিয়েছিলেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)