ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
নাসুমকে চড় মারায় হাথুরুসিংহে ইস্যুতে গুরুত্বপূর্ন তথ্য দিলেন পাইলট
ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের ম্যাচে স্পিনার নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ উঠেছে কোচ হাথুরুসিংহের বিরুদ্ধে। সেই অভিযোগের বিষয়ে মঙ্গলবার (৫ ডিসেম্বর) নিজের অবস্থান ব্যাখ্যা করেন টাইগারদের কোচ। এ বিষয়ে কথা বলেছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।
মঙ্গলবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লাইভে আসেন পাইলট। প্রায় ২৫ মিনিটের সেই লাইভে হাথুরুসিংহে ইস্যু ছাড়াও কথা বলেন সাকিব-তামিম দ্বন্দ্ব নিয়ে। নাসুমকে চড় মারার অভিযোগ নিয়ে হাথুরুসিংহেকে কড়া বার্তা দিয়েছেন টাইগারদের সাবেক এই ক্রিকেটার।
পাইলট বলেন, ‘নাসুমের সঙ্গে কী ঘটনা ঘটেছে সেটা আসলে আমরা কেউই জানি না। নাসুমের গায়ে যদি হাত দেয়া হয়ে থাকে আমি বলবো যে বিশাল বড় অন্যায় করেছে হাথুরুসিংহে। একটা জাতীয় দলের ক্রিকেটার, শুধু ক্রিকেটার নয় কোনো মানুষের গায়ে হাত দেয়ার অধিকার কারো থাকে না। আমার মনে হয় খুবই দুঃখজনক কাজ যদি এমন হয়ে থাকে।’
সাকিব-তামিম দ্বন্দ্ব ইস্যুতে পাইলট সেই ফেসবুক লাইভে বলেন, ‘দেখেন তারা কিন্তু খুব ভালো বন্ধু। ছোট একটা ইস্যু নিয়ে ঝামেলা হতেই পারে। তবে অনেকে সেই ছোট ইস্যুটিকে বড় করে দেখায়। তারা হলো ভাইরাস। এটা খেলোয়াড়দের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে চায়। তবে আমার মনে হয় এমন কোন বড় ইস্যুই না এটা। যদি ভালো কিছু মানুষ থাকতেন, তাহলে ওইখানেই এটা সমাধান করা যেত।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)