ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বড় আর্থিক প্রতারণার শিকার হল ভারতীয় ক্রিকেট বোর্ড, আদালতে মামলা
ভারতীয় ক্রিকেট বোর্ড কি আর্থিক প্রতারণার শিকার হয়েছে? তারা এখনও স্পনসরের কাছে ১৬০ কোটি টাকা পাওনা। এ নিয়ে আদালতের দ্বারস্থ হয় বিসিসিআই। আদালত স্পন্সরকে নোটিশ পাঠিয়েছে। দুই সপ্তাহের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।
ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে বৈজুর চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু বোর্ড বলেছে তাদের কাছে এখনও ১৬০ কোটি টাকা বকেয়া আছে। বকেয়া অর্থ পরিশোধের দাবিতে পর্ষদ বৈজুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। বিসিসিআই ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে আপিল করে।
‘নাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল’ নোটিস পাঠিয়েছে বাইজু’স-কে। সেখানে বলা হয়েছে, ‘‘এই অভিযোগের জবাব দেওয়ার জন্য বাইজু’স-তে দু’সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। তার মধ্যে তাদের জানাতে হবে যে কেন এই টাকা বকেয়া রয়েছে। সময়ের মধ্যে জবাব দিতে না পারলে পরবর্তী পদক্ষেপ করা হবে।’’ ২২ ডিসেম্বর রয়েছে মামলার পরবর্তী শুনানি।
বোর্ডের দাবি, ছ’মাসের উপর টাকা বকেয়া রয়েছে। ২০২২ সালের মার্চ মাসে শিক্ষা সংক্রান্ত অ্যাপ বাইজু’স-এর সঙ্গে চুক্তি শেষ হয়েছিল বোর্ডের। সেই সময় পর্যন্ত সব টাকা মিটিয়ে দিয়েছিল বাইজু’স। কিন্তু যত দিন না নতুন জার্সি স্পনসর পাওয়া যাচ্ছে তত দিন বাইজু’স-কে থেকে যাওয়ার অনুরোধ করে বোর্ড। সেই মতো, ২০২২ সালের নভেম্বর মাস পর্যন্ত রোহিত শর্মা, বিরাট কোহলিদের জার্সি স্পনসর ছিল বাইজু’স।
বিসিসিআই চেয়েছিল, ২০২৩ সালের মার্চ পর্যন্ত স্পনসর থাকুক বাইজু’স। তা হলে নতুন অর্থবর্ষ থেকে নতুন স্পনসর পাওয়া যেত। কিন্তু নভেম্বর মাসের পরে আর চুক্তি বৃদ্ধি করতে রাজি হয়নি তারা। বোর্ডের অভিযোগ, শেষ ছ’মাসের টাকা মেটায়নি বাইজু’স। সেই কারণেই আইনি পদক্ষেপ করেছে তারা। বাইজু’স অবশ্য জানিয়েছে, বোর্ডের সঙ্গে তাদের কথাবার্তা চলছে। দ্রুত সমস্যা মিটে যাবে।
২০২২ সালের শেষ দিক থেকে আর্থিক সমস্যায় পরে বাইজু’স। ফলে ২০২২ সালের অক্টোবর মাসে ৫ হাজারের বেশি কর্মী ছাঁটাই করে তারা। তার পরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি শেষ করে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)