ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
সাকিবের আয় ৪৮ লাখ দেনা ৩৩ কোটি, ক্রিকেট থেকে যত টাকা আয় করেন সাকিব
বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি কার্যত গোধূলিলগ্নে এসে দাঁড়িয়েছেন। এবার তাঁর কেরিয়ারে এক নয়া ইনিংস শুরু হতে চলেছে। রাজনীতিতে পা রাখতে চলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের এই তারকা অলরাউন্ডার। এরপর তাঁর মোট সম্পত্তি নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতের এই প্রতিবেশী রাজ্যের সবচেয়ে ধনী ক্রিকেটারও তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার এর বেশি রান করার পাশাপাশি সাকিব ৬৫০ টিরও বেশি উইকেট নিয়েছেন। ইতিমধ্যে অনেকেই তাকে বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার উপাধি দিতে শুরু করেছেন। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারও তিনি।
২২ গজের লড়াইয়ে দমদার পারফরম্যান্সের দৌলতেই সাকিব বর্তমানে বাংলাদেশের অন্যতম ধনী ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিপন্ন করতে পেরেছেন। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি সম্পত্তি সাকিবের কাছেই রয়েছে। সাকিব আল হাসানের মোট সম্পত্তির পরিমাণ ৪৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ৩৭৫ কোটি টাকা। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্থিক চুক্তি তালিকায় 'এ প্লাস' ক্যাটেগরিতে রয়েছেন। অর্থাৎ বছরে তিনি প্রায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেই ৪৮ লাখ টাকা উপার্জন করেন।
বার্ষিক স্যালারির পাশাপাশি সাকিব আল হাসান একটি টেস্ট ম্যাচ খেলার জন্য ৩ লাখ টাকা, প্রতি ওয়ানডে ম্যাচের জন্য ২ লাখ টাকা এবং টি-২০ ম্যাচের জন্য ১ লাখ টাকা গ্রহণ করে থাকেন। এর পাশাপাশি তিনি আবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো টি-২০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও যথেষ্ট ভালো অর্থ উপার্জন করেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন সাকিব আল হাসান। মাগুরা-১ আসনে আওয়ামি লিগের প্রার্থী হিসেব দাঁড়াচ্ছেন তিনি। ইতিমধ্যেই রিটার্নিং অফিসে তিনি মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরপর থেকে সাকিবের হলফনামা বিশ্লেষণ করা হচ্ছে। সেখানে দেখা গিয়েছে সাকিবের মোট বার্ষিক আয় বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার টাকা। পাশাপাশি বন্ড, ঋণপত্র ও শেয়ার বাজারেও বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার বিনিয়োগ করে রেখেছেন। সেই আর্থিক অঙ্কও নেহাতই মন্দ নয়। রয়েছে ৪৩ কোটি ৬৩ লাখ টাকা। তবে এর বিপরীতে সাকিবের দেনা রয়েছে ৩৩ কোটিরও বেশি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)