ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
মেয়াদ শেষে চুক্তি বাড়াতে চায়না বিদেশি কোচ, কোচ ছাড়াই নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ চলছে দেশে। প্রথম টেস্টে বাংলাদেশ দলের স্পিন কোচ ছিলেন রঙ্গনা হেরাথ। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে তিনি দেশে ফিরে গেছেন। এরপর আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে বোলিং কোচ ছাড়াই মাঠে নামবে টাইগাররা।
শুধু ঘরের মাঠে টেস্ট ম্যাচে না আসন্ন নিউজিল্যান্ডের মাটিতে তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টি ম্যাচেও থাকছে না কোনো স্পিন কোচ। মূলত টিম ম্যানেজমেন্ট থেকে কোনো স্পিন কোচ চাওয়ার কথা বলা হয়নি বলেই এই বিভাগে কাউকে রাখছে না বিসিবি। আজ মঙ্গলবার ঢাকা পোস্টকে এমনটাই নিশ্চিত করেছেন ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, 'স্পিন কোচ ছাড়াই হয়তো যেতে হবে। ভেতর থেকেই হয়তো কেউ একজন স্পিনের সাপোর্টটা দিবে। সোহেল যাবে না এখানে থাকবে। মূলত টিম ম্যানেজমেন্ট স্পিন কোচের প্রয়োজন মনে করছে না এখন। যদি লাগে তাহলে পরে দেখব এটা।’
ঠিক কী কারণে কোচ নেই তাও খোলাসা করেছেন এই বিসিবি কর্মকর্তা, ‘যেহেতু সেখানে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলা এ কারণে স্পিনকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে না। যারা হেড কোচ সাপোর্ট স্টাফ আছে তারাই চালিয়ে নিতে পারবে।’
দলের সঙ্গে থাকা এইচপির দুই কোচ ডেভিড হেম্প এবং কলি কলিমোরও যাবেন এই সিরিজে। এদিকে নতুন স্পিন বোলিং কোচ হিসেবে প্রাথমিক ভাবে এখনো কোনো কোচের নাম ঠিক করেনি বিসিবি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)