ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
চমক নিয়ে ২য় টেস্টের একাদশ সাজাতে চান হাথুরু
সিলেটে সিরিজের প্রথম টেস্টে ১ পেসার ও ৩ স্পিনার নিয়ে খেলেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের প্রায় সব ব্যাটসম্যানকেই বিপাকে ফেলেন টাইগার স্পিনাররা। উইকেটের আভাস পেয়েছেন মুমিনুল হকও। সিলেট পর্ব শেষ হওয়ায় টাইগারদের এখন লক্ষ্য মিরপুর টেস্ট। আর এই ম্যাচে কী পরিবর্তন হবে বাংলাদেশ একাদশে! নাকি টিম ম্যানেজমেন্টের সেই টার্নআউন্ডের উপর ভরসা অব্যাহত থাকবে? এটা এখন সবার কাছে একটা বড় প্রশ্ন।
ম্যাচের আগের দিন আজ মঙ্গলবার মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন চন্ডিকা হাথুরুসিংহে। এ সময় টাইগার প্রধান কোচের কাছে জানতে চাওয়া হয় ঢাকা টেস্টে কেমন একাদশ নিয়ে খেলবে তার দল। জবাবে হাথুরুসিংহে জানিয়েছেন সহজ উত্তর, ‘বেশি তথ্য দিতে চাই না।’
নিউজিল্যান্ড শুনে যাবে সেটাই হয়ত মুখ্য কারণ এমন জবাবের, ‘বেশি তথ্য দিতে চাই না। নিউজিল্যান্ড হয়তো শুনবে। উইকেটের ওপর নির্ভর করবে, ওদের অদক্ষতার ওপরও। সিলেটে একাদশ সাজিয়েছি সেখানকার কন্ডিশন অনুযায়ী। মিরপুরে প্রেডিক্ট করা মুশকিল খেলা না পর্যন্ত। আমরা চেষ্টা করব খুব বেশি পরিবর্তন না করতে।
একাদশ গঠন নিয়ে হাথুরু আরো বলেন, 'কন্ডিশন ও প্রতিপক্ষ হিসেবে একাদশ সাজানো হয়। আফগান টেস্টে একরকম, আয়ারল্যান্ডের সঙ্গে অন্যরকম। ফ্যাক্ট ইজ, আমাদের এখন যেহেতু ওই সব স্কিল আছে। এটা আমাদের জন্য বিরাট প্লাস। ম্যাসেজ পরিস্কার। ওরা দল হিসেবে অনভিজ্ঞ। কিন্তু স্কিলের দিক থেকে ওরা খুবই ভালো। এনার্জি অন দ্য ফিফথ ডে, যখন প্রতিপক্ষ…।'
শেষটায় হাথুরু কিছুটা ইঙ্গিত দিয়েই বাক্য শেষ করেছেন। পঞ্চম দিনের পিচের উপর যে তিনি বিশেষ নজর রাখছেন, সেটাই স্পষ্ট হলো আরও একবার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)