ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
নাটকীয় শেষ করে হারিস রউফ ইস্যুতে নতুন সিধান্ত নিলো পাকিস্তান
পাকিস্তান ক্রিকেটে বিতর্ক নিত্যদিনের সঙ্গী। কখনো বোর্ডের চেয়ারম্যান, কখনো নির্বাচকদের মধ্যে দেশের ক্রিকেটে কোনো না কোনো বিষয়ে বিতর্ক রয়েছে। আর ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ্বের খবর তো নিয়মিতই। প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের মতে এটি সম্প্রতি বেড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে হারিস রউফ শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেন ওয়াহাব।
বিপরীতে হারিস বলেছেন, তিনি অজিদের বিপক্ষে খেলার কোনো প্রতিশ্রুতি দেননি। একক টেস্ট ম্যাচে সাদা বলের দিকে বেশি নজর দিতে চান হারিস। তাই অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের বড় আসর বিগ ব্যাশে অংশ নিতে চেয়েছিলেন এই ফাস্ট বোলার। তবে পাকিস্তানি নির্বাচক ওয়াহাব পরিষ্কার ছিলেন। দেশকে আগে প্রাধান্য দিতে হবে।
এমনকি বিগ ব্যাশে হারিস খেলতে যেতে পারবেন কিনা তাও ঝুলিয়ে রেখেছিল পিসিবি। পাকিস্তানের ঘরয়া টি-টোয়েন্টি আসরের পরেই কেবল অনুমতি পাওয়া যাবে এমন কথাও উঠেছিল জোরেশরে। আবারপাকিস্তানের বোর্ড প্রেসিডেন্ট জাকা আশরাফ বলেছিলেন, পিএসএলের বাইরে কেবল একটিমাত্র লিগেই খেলার অনুমতি পাবেন ক্রিকেটাররা।
পুরো বিষয় নিয়ে এত জলঘোলা করার পর অবশেষে বিগ ব্যাশ শুরুর আগেই বোর্ড থেকে অনাপত্তিপত্র বা এনওসি দেওয়া হলো হারিস রউফকে। তার সঙ্গে এনওসি পেয়েছেন উসামা মীর এবং জামান খান। তাদের বক্তব্য, সব পক্ষের স্বার্থকে গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত।
বিবৃতিতে পিসিবি বলেছে, ‘হারিস রউফ, জামান খান এবং উসামা মিরকে বিবিএল খেলার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। ক্রিকেটারদের চাপ এবং জাতীয় দলের সূচি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটের সব পক্ষের স্বার্থকে গুরুত্ব দিতে চায় পিসিবি। যদিও ক্রিকেটারদের ম্যাচ খেলার সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ভারতের মাটিতে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে সেরা ফর্মে ছিলেন না রউফ। প্রচুর রান দিয়েছেন প্রায় সব ম্যাচেই। স্বাভাবিক ভাবে কম সমালোচনা হয়নি তাকে নিয়ে। সেই বিতর্কটা আরও উসকে দিয়েছে তার সাদা পোশাকের ক্রিকেটে আপত্তির কথায়। তারপরেও অবশ্য পাকিস্তান ছাড় দিয়েছে তাদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)