ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
একের পর এক খারাপ খেলেও দল ছাড়েনি যেসব ক্রিকেটারদের
ক্রিকেটের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগের আইপিএল নিলাম ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবারের নিলামে বিশ্বের অনেক বিখ্যাত ক্রিকেটার যেমন তাদের নাম দিয়েছেন, তেমনি অনেক তরুণ ক্রিকেটারের নামও রয়েছে তালিকায়। ইতিমধ্যে, ১০ টি অংশগ্রহণকারী দল জানিয়েছে যে তারা কয়েকজন প্রাক্তন ক্রিকেটারকে ধরে রেখেছে।
পরের নিলামের আগে অনেক বিদেশী ক্রিকেট তারকাকে দলগুলো ছেড়ে দিয়েছে। যাইহোক, কিছু ক্রিকেটার আছেন যাদের গত আইপিএলে খারাপ পারফরম্যান্স সত্ত্বেও দলগুলি ধরে রেখেছে। ভাগ্যের সহায়তায় দলে রয়ে গেছে তারা।
সুনীল নারাইন (কলকাতা নাইট রাইডার্স) : গত বছর আইপিএলে ব্যাটে-বলে বাজে পারফরম্যান্স ছিল নারাইনের। ১৪টি ম্যাচ খেলে মাত্র ১১টি উইকেট নিয়েছিলেন তিনি। ব্যাট হাতে ১০ ইনিংসে করেন ২১ রান। এমন জঘন্য পারফরম্যান্সের পর ধারণা করা হচ্ছিল নারাইনকে ছেড়ে দিবে কলকাতা। তবে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা।
স্যাম কারেন (পাঞ্জাব কিংস) : গত আইপিএলে ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় স্যাম কারেনকে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস। ১৪টি ম্যাচে মাত্র ১০টি উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। ওভার প্রতি দিয়েছেন ১০ রানের বেশি। ব্যাট হাতে ২৭৬ রান করলেও তা যথেষ্ট ছিল না। নিজের দরের প্রতি সুবিচার করতে পারেননি কারেন। তবুও তাকে ছাড়েনি পাঞ্জাব।
ম্যাথু ওয়েড (গুজরাত টাইটান্স) : অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক ওয়েড গত আইপিএলের প্রায় পুরোটা সময় বেঞ্চেই বসে ছিলেন। ঋদ্ধিমান সাহা খেলায় দলে জায়গা হয়নি এই অজি ক্রিকেটারের। এবারও গুজরাত যেসব বিদেশি ক্রিকেটার দলে নিয়েছেন তাতে ওয়েড ক’টি ম্যাচ খেলার সুযোগ পাবেন তা নিশ্চিত নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)