ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
একের পর এক আইপিএল থেকে সরে যাচ্ছে ইংলিশ তারকা ক্রিকেটার
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আর কয়েক মাস বাকি। এই পরিস্থিতিতে বিশ্বজয়ী ক্রিকেটারকে আইপিএলের নিলাম থেকে নাম তুলে নিতে বাধ্য করল তাঁর দেশ।
চোটের কারণে গত বছর আইপিএলে বেশি ম্যাচ খেলতে পারেননি জোফ্রা আর্চার। এ বার তাঁকে আর ধরে রাখেনি মুম্বই ইন্ডিয়ান্স। এ বার আর আইপিএলের নিলামে নামবেন না আর্চার। নিলাম থেকে নাম তুলে নিয়েছেন তিনি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নির্দেশেই এই কাজ করেছেন তিনি। কয়েক মাস পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই কারণে আর্চারকে আইপিএল না খেলার নির্দেশ দিয়েছে বোর্ড। সেই নির্দেশ মেনেছেন তিনি।
২০২২ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে থাকলেও খেলতে পারেননি আর্চার। তখনও চোট সারেনি তাঁর। ২০২৩ সালে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছিলেন। দেখে বোঝা যাচ্ছিল, কনুইয়ের চোট সারিয়ে পুরো সুস্থ হতে পারেননি এই ডান হাতি পেসার। এ বারের নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছে মুম্বই। তার পরে আর নিলামে নাম লেখাননি তিনি।
চলতি বছর ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপে রিজার্ভ ক্রিকেটার হিসাবে ছিলেন আর্চার। কিন্তু মুম্বইয়ে অনুশীলনের সময় আবার কনুইয়ে ব্যথা হয় তাঁর। ফলে দেশে ফিরে যান আর্চার। তার পরেই ২০২৫ সাল পর্যন্ত ইংল্যান্ড বোর্ডের চুক্তিতে সই করেছেন তিনি। তাঁকে বোর্ড নির্দেশ দিয়েছে, এই পরিস্থিতিতে যেন কোনও ভাবেই আইপিএলে তিনি না খেলেন।
আর্চার কী ভাবে সুস্থ হয়ে উঠবেন আপাতত সেই পরিকল্পনাতে ব্যস্ত ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ২০১৯ সালে তাদের এক দিনের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন আর্চার। তাই তাঁকে হারাতে চাইছে না ইংল্যান্ড বোর্ড। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর্চারকে সুস্থ করে তোলার কাজে ব্যস্ত তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)