ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক হিসেবে সবথকে বড় দাবিদার যে
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নিজের যোগ্যতা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন সূর্যকুমার যাদব। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে টিম ইন্ডিয়া ৪-১ ব্যবধানে জয়লাভ করেছে।
এই সিরিজ জয়ের পরই বিসিসিআই-এর আস্থা অর্জন করেছেন সূর্য। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি আগামী টি-২০ বিশ্বকাপে সূর্যের হাতেই নেতৃত্বভার তুলে দেওয়া হবে। ভারতীয় ক্রিকেট দলের বিস্ফোরক ব্যাটার সূর্যকুমার যাদবের নেতৃত্বে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আপাতত চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছে।
সূর্যের অধিনায়কত্বে টিম ইন্ডিয়া ৫ টি-২০ ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়া ৪-১ ব্যবধানে জয়লাভ করেছে। আর সেইসঙ্গে ক্যাপ্টেন হিসেবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভরসাও তিনি অর্জন করতে পেরেছেন। আগামী বছর টি-২০ বিশ্বকাপের আয়োজন করা হয়েছে।
আইসিসি-র এই মেগা ইভেন্টে টিম ইন্ডিয়াক নেতৃত্ব কে দেবেন, তা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। তবে অধিনায়ক হিসেবে সূর্য তাঁর প্রথম পরীক্ষায় ইতিমধ্যেই পাস করে গিয়েছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে যে আগামী টি-২০ বিশ্বকাপে সূর্যকুমারের কাঁধেই নেতৃত্বভার তুলে দেওয়া হবে? ২০২৪ আইসিসি টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অধিনায়ক কে হতে চলেছেন, সেই ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
ভারতের কাছে অধিনায়কের দায়িত্ব পালন করার জন্য তিনজন দাবিদার রয়েছেন। প্রথমে রোহিত শর্মা, দ্বিতীয় হার্দিক পান্ডিয়া এবং তৃতীয় স্থানে সূর্যকুমার যাদব। বিশ্বকাপ টুর্নামেন্টে সূর্যর অধিনায়ক হওয়ার সম্ভাবনা একেবারে ছিল না বললেই চলে। কিন্তু, অস্ট্রেলিয়াকে হারানোর পর তিনিও এই পদের গুরুত্বপূর্ণ দাবিদার হয়ে ওঠেন।
তবে এখনও পর্যন্ত কুর্সির লড়াইয়ে এগিয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। BCCI-এর পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে তাঁরা রোহিত শর্মাকে এই দায়িত্ব গ্রহণ করার জন্য অনুরোধ করবেন। পরবর্তী দুই সিরিজে পরিষ্কার হবে ছবি রোহিত শর্মা যদি অধিনায়কত্ব গ্রহণ করার জন্য রাজি হয়ে যান, তাহলে তো ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক 'শর্মাজি'ই হবেন।
কিন্তু, শেষপর্যন্ত তিনি যদি রাজি না হন তাহলে হার্দিক কিংবা সূর্যের মধ্যে কাউকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হতে পারে। অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি-২০ সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। এছাড়া আফগানিস্তানের বিরুদ্ধে আগামী জানুয়ারি মাসে আয়োজিত টি-২০ সিরিজেও তাঁকেই অধিনায়ক নির্বাচন করা হয়েছে।
এই পরিস্থিতিতে পরবর্তী দুটো সিরিজে সূর্যের অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল যদি জিতে যায়, তাহলে আগামী বিশ্বকাপে সূর্যের হাতেই নেতৃত্বভার তুলে দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। সেক্ষেত্রে হার্দিককে সহ অধিনায়কের পদে বসানো হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)