ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ব্যাপক চমক নিয়ে টাইগারদের দ্বিতীয় টেস্ট মিরপুরে যেমন হতে যাচ্ছে
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা বেশ ভালোই করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে প্রথম টেস্টে বড় ব্যবধানের জয় দিয়ে টেস্টের নতুন চক্রে প্রবেশ করেছে টাইগাররা। নতুন অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নজরে এসেছে।
আবার একতরফা পিচের সুবিধাও নিতে দেখা যায়নি বাংলাদেশকে। সফরকারী দলের অধিনায়কের মুখেও শোনা গিয়েছে এই কথা। সিলেটের পর এবার ক্রিকেট ফিরছে মিরপুরে। হোম অব ক্রিকেট খ্যাত শের-এ বাংলা স্টেডিয়ামে দুই দলের মধ্যেকার টেস্ট শুরু হবে বুধবার। এরইমাঝে বাংলাদেশের দলের পা পড়েছে মিরপুরে।
চলতি বছরটা এই মাঠে একেবারেই ভাল কাটেনি শান্ত-মুশফিকদের। পুরো বছরে দুটো টেস্ট জিতলেও ওয়ানডেতে কোন ম্যাচেই জয় পায়নি বাংলাদেশ। তবে ফরম্যাট টেস্ট বলেই কিনা, কিছুটা হলেও ভরসা খুঁজতে চাইবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। চলতি বছরে মিরপুরের শেষ দুই টেস্টে উইকেট ছিল স্পিন সহায়ক। যেখানে আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের বিপক্ষে খুব সহজেই জয় তুলে নিয়েছিল টাইগাররা।
তবে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে কেমন হবে উইকেট, এই নিয়ে চলছে জোর গুঞ্জন। তবে ধারণা করা যায় সেই স্পিন উইকেট নিয়েই মাঠে নামবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। কেননা বাংলাদেশ দলে রয়েছে স্পিনারদের ছড়াছড়ি। এবাদত হোসেন, তাসকিন আহমেদের মত পেসাররাও নেই দলে।
সব মিলিয়ে তাইজুল ইসলাম-মেহেদী মিরাজদের উপর ভরসা রেখে খেলতে হবে টাইগারদের। কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য নিশ্চিতভাবেই স্পিন উইকেট চাইবেন। ঘরের মাঠের সুবিধা নিতে তিনি বরাবরই সিদ্ধহস্ত। এর আগেও ঘরের মাঠে স্পিনিং ট্র্যাকের সুবিধা নিয়েছিলেন হাথুরু।
এমনকি নিজের দ্বিতীয় মেয়াদে এসেও ঘরের মাঠের সুবিধা নেওয়ার ব্যাপারে ইতিবাচক ছিলেন তিনি। শেষ পর্যন্ত হয়ত আরও একবার মিরপুরের চিরায়ত ধীরগতির উইকেটেই খেলতে দেখা যাবে বাংলাদেশকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)