ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
নিজেদের দোষ ঢাকতে বিদেশি কোচদের দোষ দিচ্ছে পাকিস্তান বোর্ড
পাকিস্তান দলের ব্যর্থতার জন্য বিদেশি কোচরা দায়ী বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। বিদেশি কোচরা পাকিস্তানকে বোকা বানাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের সমালোচনা করতে গিয়ে এমন কথা বলেন তিনি।
ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম। এরপর দলে ব্যাপক পরিবর্তন ঘটে। প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন এবং টিম ডিরেক্টর মিকি আর্থারকে সরিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অন্যদিকে, বোলিং কোচের পদ ছাড়েন দক্ষিণ আফ্রিকার মরনে মরকেল। বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের প্রায় পুরোটাই বিদেশি কোচ দ্বারা পরিচালিত হয়েছিল।
ভবিষ্যতে কোচিং স্টাফ প্যানেলে আর বিদেশি কোচ দেখতে চান না আকরাম। তিনি বলেন, ‘আমাদের বিদেশি কোচরা সবসময় পাকিস্তানে থাকেন না। শুধু সিরিজের সময় আসেন তারা। এনসিএতে যাওয়া বা তরুণ খেলোয়াড় বা অন্যান্য কোচদের শেখানোর চেষ্টাই করেন না তারা। ব্যবস্থাপনা বা মানসিকতার দিকগুলো নিয়ে কাজ করেন না।’
দেশটির সাবেক এ অধিনায়ক বলেন, ‘দল খারাপ খেললে, তখন সব দোষ ক্রিকেটারদের ওপর দেওয়া হয়। তাদের বলির পাঁঠা করা হয়। যা মোটেও ঠিক নয়। দেশীয় কোচদের দায়িত্ব দিতে হবে। তারা দায়িত্ব নিলেই পাকিস্তান ক্রিকেটের ভালো হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)