ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে ক্ষত মুছতে দুধের স্বাদ ঘোলে মিটাল ভারত
বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষতে কিছুটা প্রলেপ পড়ল। ঘরের মাঠে টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারাল টিম ইন্ডিয়া। রুদ্ধশ্বাস পঞ্চম টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ রানে হারাল ভারত। স্লগ ওভারে দুরন্ত বোলিং করলেন মুকেশ কুমার। আর শেষ ওভারে ১০ রান ডিফেন্ড করে দলকে দুরন্ত জয় এনে দিলেন অর্শদীপ সিং।
১৬১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫৪ রানে থামল ব্যাগি গ্রিনদের ইনিংস। ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ম্যাথিউ ওয়েড। এদিন ভারতীয় টপ অর্ডারে শ্রেয়স আইয়ার ছাড়া আর কেউ রান পাননি। নিরাশ করেন ঋতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল রিঙ্কু সিংরা। তবে শ্রেয়স আইয়ারের লড়াকু ৫৩ রানের ইনিংস খেলেন।
৩১ রান করেন অক্ষর প্যাটেল ও ২৪ রান করেন জিতেশ শর্মা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮উইকেট হারিয়ে ১৬০ রানে করে ভারত। রান তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভাল হয়নি অস্ট্রেলিয়ারও। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। বেন ম্যাকডেরমট ৫৪ রানের ইনিংস খেলে। এছাডডা ট্রেভিস হেড করেন ২৮ রান।
শেষের দিকে ম্যাথিউ ওয়েড ২২ রান করে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। এদিন ভারতের হয়ে দুরন্ত বোলি করেন বাংলার মুকেশ কুমার। ৩টি উইকেট নেন তিনি। হ্যাটট্রিক করার সুযোগ ছিল বাংলার পেসারের সামনে। এছাড়া ২টি করে উইকেট নেন রবি বিষ্ণোই ও অর্শদীপ সিং। শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১০ রান। মাত্র ৩ রান দেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)