ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
একাধিক চমক নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করলো বাংলাদেশ
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। আজ (রোববার) মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড দেওয়া হয়েছে।
এছাড়া রয়েছেন ৩ জন অতিরিক্ত হিসেবে। এবারের এশিয়া কাপে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, জাপান ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়া ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল।
এবারের যুব এশিয়া কাপের আসর গড়াবে মধ্যপ্রাচ্যের দেশ দুবাইতে। আগামী ৮ ডিসেম্বর উদ্বোধনী দিনে ‘এ’ গ্রুপের ভারত-আফগানিস্তান ও পাকিস্তান-নেপাল ম্যাচ দুটি দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। পরদিন (৯ ডিসেম্বর) বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ মাঠে নামবে আরব আমিরাতের বিপক্ষে। এরপর ১১ ডিসেম্বর জাপান ও ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে যুব টাইগাররা।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড : আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরান্ন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জিবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রাফি উজ্জামান রাফি, রহানাত দৌদুল্লাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী, মারুফা মৃধা।
অতিরিক্ত : মোহাম্মদ রিজান হোসেন, নাঈম আহমেদ ও মোহাম্মদ জেহাদুল হক জেহাদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)