ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
সমালোচকদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিবেন নান্নু
দল খারাপ করলে দায়টা টিম ম্যানেজমেন্টের ওপর পড়বে এটা খুবই স্বাভাবিক। এখানে অধিনায়ক, কোচ, নির্বাচক বা দলের সঙ্গে জড়িত সবাই জড়িত। সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিল। বাংলাদেশ দলও এর ব্যতিক্রম নয়।
বিশ্বকাপে ভারতের বাজে পারফরম্যান্সের জন্য অনেকেই টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন। প্রসঙ্গত, সম্প্রতি বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রচার হচ্ছে। যেখানে নান্নুকে দলের বাজে পারফরম্যান্সের জন্য দায়ী করা হয়, সেখানে তার চাকরি ও বেতন নিয়ে প্রশ্ন তোলা হয়। নান্নু বলেন, তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য এটি করা হয়েছে।
গণমাধ্যমে নান্নু বলেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অনেক রকম কথা হয়। কিছুদিন আগে আমাকে ব্যক্তিগতভাবে (আক্রমণ করে বলা হয়) ৫ লক্ষ টাকা বেতন পাই। ১০ বছর চাকরি করার পরে ক্রিকেট বোর্ডের চুক্তিতে থাকার পরে বোর্ডে গিয়ে দেখে আসেন কত টাকা বেতন পাই। লজ্জা থাকা উচিত যে সমস্ত লোক এসব নিউজ করেছেন।'
এক টিভি শোতে সাবেক ক্রিকেটার তানভির মাজহার তান্নাও নান্নুর কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাকেও জবাব দিয়েছেন নান্নু। বিসিবির প্রধান নির্বাচক বলেছেন, যারা তাকে নিয়ে এসব কথা বলে তাদের বাংলাদেশ ক্রিকেটে কোনো অবদান নেই। বরং ক্রিকেটের ক্ষতি করছে।
নান্নু বলেন, 'সাবেক ক্রিকেটার (তানভির মাজহার) তান্না সাহেবও দেখি এটার সাথে মুখ খুলেছেন। তার কী অবদান আছে দেশের ক্রিকেটের জন্য? সে গিয়ে চট্টগ্রামে গিয়ে আমাদের বাপদাদার সম্পত্তি দেখে আসুক। আমি কীভাবে চলি না চলি, পরিবার কীভাবে চলে। এসব কথা বলার তো কোনো রাইট নেই। যারা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছে এদের শাস্তি হওয়া উচিত। সরকারের কাছে আমি অবশ্যই আবেদন জানাই। এ ধরনের অবাস্তব নিউজগুলি নিয়ে যারা কাজ করছে। তারা দেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে।'
'বোর্ডের সবার সাথে আলোচনা হয়েছে। সব মিলিয়ে আমি বলব যারা এ ধরনের ট্রল করছে না জেনে না বুঝে এভাবে মিথ্যা কথা নিয়ে আগানোটা ঠিক না। আপনি যদি সত্যটা জানেন তাহলে আগান। সত্য নিয়ে চলুন। দেশকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)