ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
নাসুমকে চড়, হাথুরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ
জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদকে বিশ্বকাপ চলাকালে চড় মারার অভিযোগ উঠেছে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে। অনাকিঙ্ক্ষিত এই ঘটনার তদন্ত চেয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
ঘটনাটি প্রমাণিত হলে বিসিবিকে অভিযুক্ত টাইগার কোচের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে নোটিশে। রোববার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদুর রহমানের পক্ষে ডাকযোগে ও ই-মেইলে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ব্যারিস্টার আশরাফ রহমান।
তিন দিন বা ৭২ ঘণ্টার মধ্যে টাইগার কোচের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নিলে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে নোটিশে। এ বিষয়ে ব্যারিস্টার আশরাফ রহমান গণমাধ্যমকে বলেন, ‘১২ অক্টোবর বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহে স্পিনার নাসুম আহমেদকে চড় মারেন।
সংবাদমাধ্যমে বিষয়টি জানতে পাললেও বিসিবিকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।’ তিনি আরও বলেন, ‘যেহেতু চড় মারা বাংলাদেশের আইনে একটি ফৌজদারি অপরাধ, তাই আমরা বিসিবির সভাপতি নাজমুল হোসেন পাপনকে লিগ্যাল নোটিশ দিয়েছি।
এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে যেন এ ঘটনার সত্যতা বের করে হাথুরুসিংহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। এবং প্রয়োজনে যেন তাকে বরখাস্তও করা হয়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)