ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
নো বল নিয়ে তোলপাড় ক্রিকেট বিশ্ব, উঠছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ
ক্রিকেট ম্যাচে ‘নো’ বল তো হবেই। বেশির ভাগ ক্ষেত্রেই সেই ‘নো’ বল হয় বোলারদের ওভার স্টেপিংয়ের কারণে। বোলারের পা সত্যিই ক্রিজের বাইরে গেছে কি না, কখনো কখনো তা দেখতে টিভি রিপ্লেও দেখতে হয়।
কিন্তু টি-টেন লিগে গতকাল এমনই এক ‘নো’ বল হয়েছে, সেটা দেখে চোখ ছানাবড়া হয়ে গেছে বিশ্বজোড়া ক্রিকেটপ্রেমীদের। চেন্নাই ব্রেভস ও নর্দার্ন ওয়ারিয়র্সের ম্যাচে সেই ‘নো’ বলটি করেছেন ভারতীয় পেসার অভিমন্যু মিথুন।
২ ওভার বোলিং করে ১১ রানে ২ উইকেট নিয়েছেন নর্দার্ন ওয়ারিয়র্সের পেসার অভিমন্যু। কিন্তু তাঁর দল হেরেছে ৫ উইকেটে। দল না জিতলেও সব মিলিয়ে ভালো বোলিংই করেছেন অভিমন্যু।
২ ওভারে একটিই ‘নো’ বল দিয়েছেন। কিন্তু সেটি এমন যে সমালোচনার তির ধেয়ে যাচ্ছে তাঁর দিকে। ৩৪ বছর বয়সী ভারতীয় পেসার যে প্রায় ২ ফুট ওভার স্টেপিং করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ‘নো’ বলের ছবি আর ভিডিও ভাইরাল হয়ে গেছে এরই মধ্যে।
চলছে নানা ধরনের আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একজন লিখেছেন, ‘টি-টেন লিগে এসব হচ্ছেটা কী?’ একজন ‘নো’ বলের ছবিটি দিয়ে লিখেছেন, ‘আবুধাবিতে টি-টেন লিগে একটি নো বল।’ এমন আরও অনেক মন্তব্যই আছে এই ‘নো’ বল নিয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)