ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
দ্রাবিড়ের চেয়ারে নজর গম্ভীরের
কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব পাওয়ার পরে কি এ বার ভারতীয় দলের কোচের পদে নজর দিয়েছেন গৌতম গম্ভীর। বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের চুক্তির মেয়াদ বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
তা হলে কেন সেই পদ নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার? একটি সাক্ষাৎকারে ভারতীয় দলের কোচের বিষয়ে মুখ খুলেছেন গম্ভীর। তিনি ভারতীয় কোচদেরই দায়িত্ব দেওয়ার কথা বলেছেন। গম্ভীর বলেন, ‘‘আমরা দেখেছি বিশ্বকাপে ভারত কত ভাল খেলেছে। ভারতীয় কোচের অধীনেই তো সেটা হয়েছে।
তা হলে কেন বিদেশি কোচ আনতে হবে? কেন ভারতীয় কোচের উপর ভরসা রাখব না আমরা?’’ ভারতীয় কোচদের কিছু সমস্যার কথাও জানিয়েছেন গম্ভীর। কিন্তু সে সব ক্রিকেটীয় নয়।
তাঁর কথায়, ‘‘ভারতীয় কোচেরা হয়তো বিদেশি কোচদের মতো ল্যাপটপ ব্যবহার করতে পারে না। অনেকে হয়তো খুব ভাল ইংরেজি বলতে পারে না। তবে যেটা আসল সেটা পারে। তা হল দলকে ভাল খেলানো।
আমরা তো আর ১০ বছর আগে খেলা শুরু করিনি। আমাদের অনেক ক্রিকেটার রয়েছে যারা বিশ্বকাপ জিতেছে। তা হলে কেন বিদেশি কোচ আনতে হবে?’’ দ্রাবিড়ের কোচিং ভবিষ্যৎ নিয়েও মুখ খুলেছেন গম্ভীর। কত দিন দ্রাবিড় ভারতীয় দলের কোচ থাকবেন তা জানেন না তিনি।
তবে পরবর্তী কোচও ভারত থেকে হওয়া উচিত বলে মনে করেন গম্ভীর। তিনি বলেন, ‘‘দ্রাবিড় কত দিন কোচ থাকবে সেটা বলতে পারব না। তবে ভারতে অনেক বিকল্প আছে। আমি আশা রাখছি যে দ্রাবিড়কে সরিয়ে দিলেও এক জন ভারতীয়ের হাতেই দায়িত্ব দেওয়া হবে।’’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)