ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
এক টেস্টে দুইয়ে বাংলাদেশ
কন্ডিশন যাই হোক, অন্তত সাদা পোশাকে শক্তিমত্তার বিচারে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে নিউজিল্যান্ড। তাই সিলেট টেস্টেও ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল কিউইরা। কিন্তু মাঠের ক্রিকেটে বাংলাদেশের কাছে পাত্তা পায়নি সফরকারীরা। জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র শুরু করেছে বাংলাদেশ।
সিলেটে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৩১০ রান করেছিল বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে নেমে ৩১৭ রানে থামে নিউজিল্যান্ড। ৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। সেখান থেকে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৩৩৮ রান তুলে স্বাগতিকরা। ফলে নিউজিল্যান্ডের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৩২ রানের।
তিনশোর্ধ্ব রান তাড়া করতে নেমে দুইশোর আগেই গুটিয়ে গেছে কিউইরা। বাংলাদেশের ১৫০ রানের জয়ের প্রভাব পড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও। তৃতীয় চক্রের টেবিলে প্রথম অবস্থানে আছে পাকিস্তান। শতভাগ জয় তাদের। সমান শতাংশ জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। ৬৬.৬৭ শতাংশ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান ভারতের।
৩০ শতাংশ জয় নিয়ে টেবিলের চারে অস্ট্রেলিয়া। ১৬.৬৭ শতাংশ নিয়ে শীর্ষ পাঁচে অবস্থান করছে ক্যারিবিয়ানরা। এর আগের দুই চক্রেও খেলেছে বাংলাদেশ। তবে সুবিধা করতে পারেনি কোনো আসরেই। ২০১৯-২০২১ চক্রে ৪ সিরিজে ৭ ম্যাচ খেলে কোনো জয়ের দেখান পায়নি টাইগাররা। এক ম্যাচ ড্র করে ২০ পয়েন্ট নিয়ে ৯ দলের মধ্যে টেবিলের তলানিতে থেকে শেষ করেছিল বাংলাদেশ। ২০২১-২০২৩ চক্রে এসে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ।
তবে ভাগ্যের চাকা ঘুরেনি। পুরো চক্রে ১২ ম্যাচ খেলে ১ জয়ের বিপরীতে হেরেছে ১০ ম্যাচে। সবমিলিয়ে ১৬ পয়েন্ট নিয়ে এবারও তলানিতে থেকে আসর শেষ করেছিল বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)