ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
হার্দিক দল ছাড়ার পরে নিলামে যাঁদের কিনতে পারে গুজরাত
হার্দিক পাণ্ড্য গুজরাত টাইটান্স ছেড়েছেন। পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন তিনি। আইপিএল জয়ী অধিনায়ক দল ছাড়ার পরে নতুন অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। গুজরাতের নজর থাকবে নিলামের দিকে। সেখান থেকে হার্দিকের বিকল্প ক্রিকেটার বেছে নিতে হবে তাদের।
তিন জন ক্রিকেটারের দিকে নজর থাকবে গুজরাতের। ট্রাভিস হেড: এ বারের বিশ্বকাপ ফাইনালে একার কাঁধে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন হেড। ঘটনাচক্রে যে মাঠে তিনি শতরান করেছেন সেই আমদাবাদই গুজরাতের ঘরের মাঠ। টি-টোয়েন্টিতেও মারকুটে ইনিংস খেলতে পারেন হেড। তিনি থাকলে ওপেনিংয়ে শুভমন এক জন বিধ্বংসী সতীর্থ পাবেন।
পাশাপাশি স্পিনটাও ভালই করেন হেড। তাই বোলিং বিকল্পও বাড়বে শুভমনের হাতে। ড্যারিল মিচেল: বিশ্বকাপে ভাল খেলেছেন নিউ জ়িল্যান্ডের এই ব্যাটার। ভারতের বিরুদ্ধে দু’টি ম্যাচেই শতরান করেছেন তিনি। মিডল অর্ডারে ব্যাট করেন মিচেল। হার্দিকও সেখানেই ব্যাট করতেন। পাশাপাশি পেস বোলিংও করেন মিচেল।
ফলে তাঁর দিকেও নজর থাকবে গুজরাতের। জেরাল্ড কোয়েৎজি: দক্ষিণ আফ্রিকার জার্সিতে নজর কেড়েছেন কোয়েৎজি। তাঁর বলে গতি রয়েছে। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছেন তিনি। পাশাপাশি ব্যাটও করতে পারেন তিনি। নীচের দিকে দ্রুত রান করতে পারেন। ডেভিড মিলার, রশিদ খানের পরে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)