ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ওয়ার্নারকে নতুন করে শুরুর সুযোগ করে দিলো অস্ট্রেলিয়া
আগেই জানিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই লাল বলের ক্যারিয়ারে ইতি টানবেন। তবে এই ফরম্যাটে সাম্প্রতিক ফর্ম কথা বলছিলো না ডেভিড ওয়ার্নারের পক্ষে। তাই বাবর আজমদের বিপক্ষে সিরিজে সুযোগ পাবেন কিনা তা নিয়ে ছিল শঙ্কা।
তবে অনিশ্চয়তা কাটিয়ে ওয়ার্নারকে শেষের শুরুর সুযোগ করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পার্থ টেস্টের ১৪ সদস্যের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই ওপেনার। সবশেষ অ্যাশেজ সিরিজ থেকে দুটি বদল এনেছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।
টড মার্ফির বদলে ফিরেছেন নাথান লায়ন। এছাড়া দলে ডাক পেয়েছেন গতি তারকাখ্যাত ল্যান্স মরিসকে। দল ঘোষণার বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, “দলে ঢোকার জন্য স্বল্প থেকে মধ্যমেয়াদি সুযোগ আসবে। ঘরোয়া ক্রিকেটে যারা ভালো করছে, তাদের সেরাটা দেখার জন্য আমার উন্মুখ হয়ে আছি। তাদের মধ্যে অনেকে পাকিস্তানের বিপক্ষে সপ্তাহের শেষ দিকে দারুণ একটা সুযোগ পাবে”
পার্থ টেস্টে অস্ট্রেলিয়া স্কোয়াড: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোলান্ড, ক্যামেরন গ্রিন, নাথান লায়ন ও ল্যান্স মরিস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)