ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
প্রথম টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ, সরাসরি মোবাইলে দেখবেন যেভাবে
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে গেছে বাংলাদেশ নারী দল। আজ শনিবার (৩ নভেম্বর) টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দুই দলের মাঠের লড়াই।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় বেনোনিতে শুরু হবে ম্যাচটি। ৬ ও ৮ ডিসেম্বর কিম্বার্লিতে হবে বাকি দুই টি-টোয়েন্টি। এরপর ১৬, ২০ ও ২৩ ডিসেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচ তিনটি হবে যথাক্রমে পচেফস্ট্রুম, ইস্ট লন্ডন ও বেনোনিতে। এই সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ফলে বেশ আত্মবিশ্বাস নিয়েই এই সফরে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।
যদিও পাকিস্তানের বিপক্ষে খেলা বাংলাদেশ স্কোয়াড থেকে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। দলে নেওয়া হয়েছে ওই সিরিজে না থাকা শরীফা খাতুন ও লতা মন্ডলকে। অন্যদিকে স্কোয়াডে জায়গা হারিয়েছেন সানজিদা আক্তার মেঘলা (স্ট্যান্ডবাই) ও নিশীতা আক্তার নিশি।
ঘরের মাঠে পাকিস্তানকে টি-টোয়েন্টি ও ওয়ানডে দুই ফরম্যাটের সিরিজেই হারিয়েছিল জ্যোতির দল। উল্লেখ্য, চ্যাম্পিয়নশিপের সেরা ছয়টি দল খেলবে ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। ১২ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ।
৯ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারলেও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড রয়েছে বাংলাদেশের ওপরে।
বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামিমা সুলতানা, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, ফারজানা হক পিংকি, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, রিতু মণি, শরীফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস।
স্ট্যান্ডবাই : শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, নিশীতা আক্তার নিশি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)